শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশে করোনায় মৃত্যু আরও ৫১ জনের

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

দেশে করোনা সংক্রমণ কিছুটা কমলেও বেড়েছে মৃত্যু। ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে আরও ৫১ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ মহামারি। আগের দিন এ সংখ্যা ছিল ৩৫। সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৫৮ জনে।

 

একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯০১ জন। মঙ্গলবার শনাক্ত হয়েছিল ২ হাজার ৭৪ জন। এ নিয়ে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জন। দুদিন ধরে শনাক্তের হার ৭ শতাংশের নিচে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ৬ দশমিক ৬৪ শতাংশ।

মঙ্গলবার এ হার ছিল ৬ দশমিক ৫৪ শতাংশ। একদিনে আরও ৩ হাজার ৮৭৩ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হলেন ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় জুন থেকে রোগীর সংখ্যা হুহু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮০৮টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৪৪টি, জিন এক্সপার্ট ৫৫টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৬০৯টি। এসব ল্যাবে ২৮ হাজার ৫৪৪টি নমুনা সংগ্রহ করা হয়।

পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ৬১৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯৩ লাখ ৩২ হাজার ৪৬০টি। এ পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য দুই ও মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩২ ও নারী ১৯ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৪ ও বেসরকারি হাসপাতালে সাতজন মারা গেছেন। একদিনে সর্বোচ্চ ২০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরমধ্যে ঢাকা জেলায় (মহানগরসহ) মারা গেছেন ১৪ জন।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে পাঁচজন, বরিশাল বিভাগে তিনজন, সিলেট বিভাগে পাঁচজন ও ময়মনসিংহ বিভাগে তিনজন আছেন। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুজন, ৮১ থেকে ৯০ বছরের তিনজন, ৭১ থেকে ৮০ বছরের পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের পাঁচজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *