শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর ১২টি সাংগঠনিক জেলা কমিটি অনুমোদন

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটি’র আহবায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন চট্টগ্রাম মহানগর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, রাজশাহী মহানগর, বগুড়া জেলা, সিরাজগঞ্জ জেলা, গাইবান্ধা জেলা, সাতক্ষীরা জেলা, পিরোজপুর জেলা, ফরিদপুর জেলা ও শরীয়তপুর জেলাসমূহের নতুন কমিটি অনুমোদন করেছেন। প্রতিটি মহানগর/জেলাসমূহে সাংগঠনিক টিম সরেজমিনে কর্মীসভা করে এবং স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটি’র কাছে প্রস্তাবনা উপস্থাপন করলে উল্লেখিত ১২টি সাংগঠনিক জেলা কমিটি অনুমোদন করা হয়। আজ রোববার (০৯ জানুয়ারি) জাসাসের কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদনের এই তথ্য জানানো হয়েছে।


জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস চট্টগ্রাম মহানগর শাখায় বিশিষ্ট সমাজ সেবক, ক্রীড়া ব্যক্তিত্ব, সংস্কৃতি সংগঠক লায়ন এম. এম মুসা বাবলু-কে আহবায়ক এবং গীতিকার, পান্ডুলিপিকার, মিডিয়া ব্যক্তিত জনাব মামুনুর রশিদ শিপন-কে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস গাজীপুর মহানগর শাখায় সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল-কে আহবায়ক ও জনাব মোঃ কৌশিক খাঁন-কে সদস্য সচিব করে ৬৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস নারায়ণগঞ্জ জেলা শাখায় জনাব সিরাজুল ইসলাম সিরাজ-কে সভাপতি ও জনাব মাহাবুব মোল্লা-কে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। 
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস নারায়ণগঞ্জ মহানগর শাখায় জনাব মোঃ স্বপন চৌধুরী-কে আহবায়ক ও জনাব জাহাঙ্গীর হোসেন স্বাধীন-কে সদস্য সচিব করে ৪৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস রাজশাহী মহানগর শাখায় সাহিত্যিক, লেখক ও উপস্থাপক এ্যাডভোকেট মোঃ রজব আলী-কে আহবায়ক এবং নাট্যশিল্পী জনাব মোঃ সেলিম রেজা-কে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস বগুড়া জেলা শাখায় জনাব মোঃ ওয়াহিদ মুরাদ-কে আহবায়ক ও এ্যাড. মোঃ জামাল পাশা রানা-কে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস সিরাজগঞ্জ জেলা শাখায় জনাব মোঃ আবদুল্লাহ আল মাহ্মুদ (রানা)-কে আহবায়ক ও জনাব মোঃ আব্দুল হালিম (টুটুল)-কে সদস্য সচিব করে ২২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস গাইবান্ধা জেলা শাখায় কণ্ঠশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক শেখ বজলুল করিম রপু-কে আহবায়ক এবং কণ্ঠশিল্পী, ড্রামার ও সমাজসেবক খান মোহাম্মদ কাওসার সুজন-কে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস সাতক্ষীরা জেলা শাখায় জনাব মোঃ সালাউদ্দিন (লিটন)-কে আহবায়ক ও জনাব মোঃ ফারুক হোসেন-কে সদস্য সচিব করে ৫৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস পিরোজপুর জেলা শাখায় জনাব জাহিদুর ইসলাম জাহিদ-কে আহবায়ক ও অ্যাড. মোঃ খায়রুল বাশার শামীম-কে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ফরিদপুর জেলা শাখায় এ্যাড. সৈয়দ রাশেদুল আলম (তুহিন)-কে আহবায়ক ও জনাব মো: আরিফুর রহমান বকু-কে সদস্য সচিব করে ৪০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস শরীয়তপুর জেলা শাখায় এ্যাড. এম এম সুলতান নাসির-কে আহবায়ক ও জনাব মনজুর হাসান-কে সদস্য সচিব করে ৫০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *