মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন-নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক জায়েদ খান

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি হয়েছেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। জায়েদ খান এ নিয়ে টানা তিনবার সাধারণ সম্পাদক পদে জয়ী হলেন।
গতকাল শুক্রবার ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ফলাফল প্রকাশিত হয় আজ শনিবার ভোরে। শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে গণমাধ্যমকর্মী ও পদপ্রার্থীদের সামনে নির্বাচনের ফল ঘোষণা শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। তিনি জানান, ভোট বাতিল হয়েছে ১০টি।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার পেয়েছেন ১৬৩ ভোট।

 

সহ-সভাপতি পদে মনোয়ার হোসেন ডিপজল (২১৯) ও মাসুম পারভেজ রুবেল (১৯১) জয়ী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সাইমন সাদিক (২১২)। সাংগঠনিক সম্পাদক পদে শাহানুর (১৮৪) ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী (২০৫) জয়ী হয়েছেন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন (২০৩) জয়ী হয়েছেন। দফতর ও প্রচার সম্পাদক পদে জয়ী হয়েছেন আরমান (২৩২)। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আজাদ খান (১৯৩)।

এ ছাড়া কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন মিশা-জায়েদ প্যানেল থেকে অঞ্জনা সুলতানা (২২৫), রোজিনা (১৮৫), অরুণা বিশ্বাস (১৯২), সুচরিতা (২০১), আলীরাজ (২০৩), মৌসুমী (২২৫), চুন্নু (২২০) আর কাঞ্চন-নিপুণ প্যানেলের ফেরদৌস (২৪০), কেয়া (২১২), জেসমিন (২০৮) ও অমিত হাসান (২১৭)।

কঠোর নিরাপত্তায় শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হয়ে ভোট শেষ হয় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।

শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে ভোট গণনা শুরু হয়। কিন্তু তার আগেই অন্তর্জালে ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার পরিষদ বিজয়ী হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। সেসব গুজব উড়িয়ে চলে ভোট গণনা। সিসি ক্যামেরা দিয়ে ভোট গণনার লাইভ দেখানো হয় এফডিসি চত্বরে।

এবারের নির্বাচনে মোট ভোটার ৪২৮ জন। তবে ভোট দিয়েছেন ৩৬৫ জন। মোট ৮৫.২৮ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান এক প্যানেল থেকে নির্বাচন করেন। অন্যদিকে, সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার অপর প্যানেল থেকে নির্বাচন করেন। দুজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পীরজাদা হারুন। কমিশনের অপর দুজন সদস্য ছিলেন জাহিদ হোসেন ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে পরিচালক সোহানুর রহমান সোহানকে। আর মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *