রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

মানুষ বন্যায় ভেসে যাচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী পদ্মা সেতু নিয়েই ব্যস্ত : রুহুল কবির রিজভী

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ১৮ জুন, ২০২২

সিলেট-সুনামগঞ্জে বানভাসি মানুষ বন্যায় ভেসে যাচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী পদ্মা সেতু নিয়েই ব্যস্ত আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১৮ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনিপর কেন্দ্রীয় কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য খান রবিউল ইসলাম রবি, অধ্যাপক আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী তাঁতী দলের আহবায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ তাঁতী দলের  আরো অন্যান্য নেতৃবৃন্দ।

 রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী বাঁশি বাজাচ্ছেন, সানাই বাজাচ্ছেন, পদ্মা সেতু উদ্বোধনের দিন ঝাড়বাতির আলো কত আলোকোজ্জ্বল করা যায়, সেটার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু সিলেটের মানুষ ভেসে যাচ্ছে সে দিকে তার নজর নেই। তিনি (প্রধানমন্ত্রী) পদ্মা সেতু নিয়েই ব্যস্ত আছেন।

তিনি বলেন, বন্যায় ভেসে যাচ্ছে, সিলেট, সুনামগঞ্জের বানভাসি মানুষ বন্যার পানিতে সাঁতার কাটছে গরু ছাগলের সঙ্গে। কাঁচাঘর, টিনের বাড়ি, অর্ধপাকা বাড়ি, সব ভেসে যাচ্ছে, কিন্তু সেদিকে শেখ হাসিনার খেয়াল নেই, সেখানে সরকারি কোনো ত্রাণ নেই, উদ্যোগ নেই। তাদের উদ্যোগ একটা জিনিসের জন্য, সেটি হলো পদ্মা সেতু। কারণ এখান থেকে অনেক টাকা তাদের লোকজনের পকেটে গেছে।

এই বিএনপি নেতা বলেন, জনগণ বাঁচবে না মরবে সেটা তাদের দেখার বিষয় না। জনগণ পানিতে ভেসে যাক, তাতে সরকারের কিছুই যায়-আসে না। তাই আজকে যে শিশু জন্মাবে তার ওপরও প্রায় এক লাখ টাকা ঋণের বোঝা চাপিয়েছে এই সরকার। অথচ মেট্রারেল, পদ্মা সেতুসহ সব মেগা প্রজেক্টে তার দলের নেতাকর্মীরা হরিলুট করছে।

তিনি বলেন, আমাদের যে ক্ষুদ্র প্রচেষ্টা, বিএনপি তাদের সামর্থ্য অনুযায়ী সিলেটে বন্যাকবলিত মানুষকে উদ্ধার এবং ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে। এসময় তিনি দলের সব অঞ্চলের নেতাকর্মীদের সিলেটবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *