মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

শিক্ষার্থীশূন্য ঢাবির শোক দিবসের আলোচনা সভা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর অনুষ্ঠিত আলোচনা সভা শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটরিয়ামে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের আয়োজনে টিএসসি ক্যাফেটেরিয়ায় শিশুদের মধ্যকার চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 

তবে আলোচনা সভাস্থলে শুধু বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব পর্যায়ের কয়েকজন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও রোভার স্কাউটের কয়েকজন সদস্য ছাড়া অনুষ্ঠানস্থলে কোনো সাধারণ শিক্ষার্থীকে দেখা যায়নি।

অডিটরিয়ামের ২১টি সারির মধ্যে সম্পূর্ণ ভরা ছিল মাত্র চারটি সারি। যাদের সবাই বিশ্ববিদ্যালয়ের সিনেট-সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন এবং হলের প্রভোস্ট। বাকিগুলোতে বিক্ষিপ্তভাবে ২০-২৫ জন মাত্র উপস্থিত ছিলেন। সাধারণ শিক্ষার্থী দুই-তিনজনের বেশি উপস্থিত ছিলেন না।

শিক্ষার্থীদের অংশগ্রহণের কেন ছিল না জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার বলেন, ‘সবাইকে আসতে বলা হয়েছে। সব হলে চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে। প্রভোস্টদের বলা হয়েছে যাতে শিক্ষার্থীদেরকে নিয়ে আসা হয়। শিক্ষার্থীরা আসলে অনেক ধরনের দল করে তো। আর এই ব্যাপারটা হচ্ছে চেতনার ব্যাপার। সবাই হুট করে এখানে আসবে না।’

 

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর জীবনীর উপরে একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজউদ্দিন আহমদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার উল ইসলাম আলোচনা করেন।

এছাড়াও কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সমিতি সংগঠনের প্রতিনিধিরা শোক জ্ঞাপন করেন।সূত্রঃ নয়াদিগন্ত

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *