শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারকে হারালো ইকুয়েডর

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ২১ নভেম্বর, ২০২২

অনেক আলোচনা-সমালোচনাকে সাথে নিয়ে পর্দা উঠলো কাতার ফিফা বিশ্বকাপ ফুটবলের। বিশ^কাপের ২২তম আসরের উদ্বোধনী ম্যাচে ইকুয়েডর ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক কাতারকে। ইকুয়েডরের পক্ষে ১৬ ও ৩১ মিনিটে দু’টি গোলই করেন ইকুয়েডর অধিনায়ক ও স্ট্রাইকার এনার ভ্যালেন্সিয়া।
প্রায় ৬০ হাজার দর্শকের উপস্থিতিতে কাতারের আল খোর শহরের আল বাইত স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শেষে গ্রুপ-এ’র ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক কাতার ও ইকুয়েডর।
ম্যাচের তৃতীয় মিনিটেই গোল পেয়ে যায় ইকুয়েডর। মাঝ মাঠ থেকে পেনাল্টি বক্সের ভেতর বল পেয়ে ওভার হিট কিকে ভ্যালেন্সিয়াকে যোগান দেন ডিফেন্ডার ফেলিক্স তোরেস। বল পেয়ে হেডের মাধ্যমে  ভ্যালেন্সিয়া গোল করলে  আনন্দে মেতে উঠে ইকুয়েডর সমর্থকরা।
কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্স রেফারি (ভিএআর) এর সহায়তায় অফসাইডের কারণে  ইকুয়েডরের গোল বাতিল হয়ে যায়।
১৫ মিনিটে এবারের বিশ^কাপে প্রথম হলুদ কার্ড প্রদর্শন করেন রেফারি। কাতারের ডি বক্সের ভেতর ভ্যালেন্সিয়াকে ফাউল করেন স্বাগতিক গোলরক্ষক সাদ আলসাহেব। পেনাল্টির বাঁশি বাজান রেফারি,হলুদ কার্ড দেখেন আলসাহেব।  
পেনাল্টি কিক থেকে এবারের বিশ্বকাপের প্রথম গোলটি করেন ইকুয়েডরের ভ্যালেন্সিয়া। এই গোলে ইকুয়েডরের হয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন ভ্যালেন্সিয়া।
২২ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউলের কারনে ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখেন কাতারের স্ট্রাইকার আল-মৌজ আলী।
কিছুক্ষণ পর ২৯ মিনিটে ইকুয়েডরের হয়ে প্রথম হলুদ কার্ড দেখেন মিডফিল্ডার মোয়েসেস কেইসেডো।
তবে এর পরপরই ৩১ মিনিটে ইকুয়েডরকে ডাবল লিড এনে দেন ভ্যালেন্সিয়া। ডি বক্সের মাঝে ডিফেন্ডার এ্যাঞ্জেলো পেরেসিয়াডোর ক্রস থেকে  বল পেয়ে দারুণ হেডে দ্বিতীয়বারের মত কাতারের জালে বল জড়ান ভ্যালেন্সিয়া।
এই গোলে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দিয়ে রেকর্ড বইয়ে নিজের নাম লিখেন ভ্যালেন্সিয়া। বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে উদ্বোধনী ম্যাচে জোড়া গোল করলেন ভ্যালেন্সিয়া। ১৯৩৪ সালে ইতালিতে অনুষ্ঠিত বিশ^কাপের দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেছিলেন ইতালির এঞ্জেলো শিয়াভিও। ম্যাচে ৭-১ গোলে জিতেছিলো ইতালি।
ভ্যালেন্সিয়ার জোড়া গোলে ২-০ গোলে এগিয়ে ম্যাচে ম্যাচের প্রথমার্ধ শেষ করে ইকুয়েডর। প্রথমার্ধে মাত্র প্রতিপক্ষের  গোল পোস্টে  ২টি শট নিতে পারে কাতার। ৭টি শট নেয়  ইকুয়েডর।
দ্বিতীয়ার্ধের শুরুতে থেকে মধ্যমাঠের দখল নেয় কাতার। বল আয়ত্বে রাখার চেষ্টার মধ্যেই ৫৫ মিনিটে বা-দিকের বক্স থেকে কাতারের ডিফেন্ডার পেড্রো মিগুয়েলের শট রুখে নেন ইকুয়েডরের গোলরক্ষক হারনান গালিনদেজ।
৬২ মিনিটে মিগুয়েলের  হেড ইকুয়েডরের গোলবার ঘেষে যায়। কাতার গোলের জন্য মরিয়া থাকলেও এমন অবস্থায়  রক্ষণাত্মক ভূমিকা নেয় ইকুয়েডর। ম্যাচের শেষ ১০ মিনিটে কোন দলই  আক্রমণ থেকে  বিরত থাকে। শেষ পর্যন্ত প্রথমার্ধের দুই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইকুয়েডর।
আগামী ২৫ নভেম্বর দোহার আল-থুমামা স্টেডিয়ামে সেনেগালের মুখোমুখি হবে কাতার। একই দিন দোহার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে ইকুয়েডর।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *