মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা

কাতার বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দিলে সৌদি আরব : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দিলে সৌদি আরব। আজ লুইসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত সি’ গ্রুপের প্রথম ম্যাচে শিরোপার অন্যতম ফেভারিট লিওনেল মেসির আর্জেন্টিনাকে ২-১ গোলে পরাজিত করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়ার পরও দ্বিতীয়ার্ধের শুরুতে পরপর দুই গোল করে জয় নিশ্চিত করে সৌদি আরব।
প্রথমার্ধে লিওনেল মেসির পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে সৌদি আরব। বিরতি থেকে ফেরার পর সৌদি আরবের হয়ে পরপর দুই গোল করেন যথাক্রমে সালেহ আল-শেহরি ও সালেম আল-ডসারি। এই হারে আর্জেন্টিনার টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটিও থমকে গেল।    
ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ১০ মিনিটে লিওনেল মেসি পেনাল্টি থেকে দেয়া গোলে লিড পায় তারা। ওই অর্ধে অন্তত ৪-০ গোলে এগিয়ে যেতে পারতো শিরোপা ফেভারিট দলটি। কিন্তু তিনটি গোলই বাতিল হয়েছে অফসাইডের কারণে। এ সময় অফসাইডের কারণে বাতিল হয় মেসির একটি ও লটারো মার্টিনেজের দুটি গোল।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই সৌদি আরবের বিপক্ষে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করেছিল আর্জেন্টিনা। ডি বক্সের ভেতর জটলা থেকে মেসির বাঁ পায়ের শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন সৌদি গোল রক্ষক মোহাম্মদ আল-ওয়েসিস।
তবে লিড পেতে সময় নেয়নি দক্ষিন আমেরিকার দল আর্জেন্টিনা। ম্যাচের দশম মিনিটে লিড পায় তারা। ডি বক্সের বাইরে থেকে মেসি ফ্রি কিক নিলে প্রতিহত করেন সৌদি আরবের গোল রক্ষক। কিন্তু ইতোমধ্যেই ডি বক্সের ভেতর আর্জেন্টাইন লিয়ান্দ্রো পারদেসকে  অবৈধভাবে আল বুলাইহি ধাক্কা দিয়ে ফেলে দেন।  ভিএআর প্রযুক্তি দেখে পেনাল্টির নির্দেশ দেন কর্তব্যরত রেফারি ভিনসিচ। পেনাল্টি থেকে বাঁ পায়ের মাটি কামড়ানোর শটে সহজে গোল করেন মেসি। ফলে ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিন।
২২ তম মিনিটে আবারো গোল করে আর্জেন্টিনা। মধ্য মাঠ থেকে উড়ে আসা ক্রসের বল মেসি বেশ দ্রুত নিয়ন্ত্রনে নিয়ে একা থাকা সৌদি গোলরক্ষককে পরাস্ত করেন। তবে এর আগেই অফসাইডের নির্দেশ দেন লাইন্সম্যান।
২৮ তম মিনিটে লটারো মার্টিনেজের পা থেকে আবারো আসে গোল। অফসাইট ট্র্যাক ভেঙ্গে ফাঁকায় থাকা সৌদি গোলরক্ষককে পরাজিতও করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত গোলটি বাতিল হয় অফসাইডের কারনেই।
৩৫ তম মিনিটে আবারো গোল করে আর্জেন্টিনা। মেসির বাড়িয়ে দেয়া বল দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে সৌদি গোল রক্ষক আল-ওয়েসিসকে হারিয়ে বল জালে পাঠান মার্টিনেজ। এবারের গোলটিও বাতিল হয় অফসাইডের কারণে। ইনজুরি টাইমে ডি মারিয়ার একটি প্রচেষ্টা রুখে দেন সৌদি গোল রক্ষক। ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা।
বিরতি থেকে ফেরার পর চিরচেনা আবহাওয়ার সুবিধাকে কাজে লাগিয়ে সুদূর দক্ষিন আমেরিকার দেশ আর্জেন্টিনাকে চেপে ধরে মধ্যপ্রাচ্যের দল সৌদি আরব। সফলও হয় তারা। ম্যাচের ৪৮ মিনিটে ডি বক্সের মধ্যেই ফিরাস আল-বুরাইকানের বাড়িয়ে দেয়া বল প্লেসিং শটে আর্জেন্টিনার জালে জড়িয়ে দেন ১১ নম্বর জার্সি পরিহিত স্ট্রাইকার সালেহ আল-শেহরি (১-১)।  ফলে সমতায় ফিরে আসে সৌদি আরব।
এমন সাফল্যে  আরো উজ্জীবিত হয়ে খেলতে থাকে সৌদি আরব। ৫ মিনিট পর ফের গোল করে এগিয়ে যায় তারা। ৫৩ মিনিটে লেফট উইঙ্গার সালেম আল-ডসারি আর্জেন্টাইন পোস্টে বল পাঠালে ২-১ গোলে এগিয়ে যায় সৌদি আরব। ডি বক্স থেকে ডান পায়ে নেয়া সালেমের শটের বল আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বাঁ হাতে স্পর্শ করেই উপরের ক্রসবার ঘেষে জালে প্রবেশ করে। ফলে ২-১ গোলে এগিয়ে যায় সৌদি আরব।
৮০ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিকের সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু চির চেনা সেই ফ্রিকিক কারিশমা দেখাতে পারেননি  । তার শটের বলটি ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়।  
৮৪ মিনিটে ডি বক্সের মধ্যে ডি মারিয়ার ক্রসের বলে মেসি হেড করলেও সেটি গ্রীবে পুরে নেন সৌদি গোল রক্ষক। ৮ মিনিটের ইনজুরি টাইমের প্রথম মিনিটে একটি জটলা থেকে প্রথমে বল ফিরিয়ে দেন সৌদি আরবের গোলরক্ষক আল-ওয়েসিস। ওই সময় তিনি নিচে পড়ে যান। এই সুযোগে আর্জেন্টাইন বদলী ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ আবারো পোস্টে শট নিলে গোল লাইন থেকে হেডের মাধ্যমে বলটি ফিরিয়ে দেন সৌদি আরবের এক ডিফেন্ডার। ফলে জয় তো দূরের কথা, সমতায়ও ফিরতে পারেনি আর্জেন্টিনা।  

 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *