মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

 

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি শুরু হয়।

 

এর আগে জুমার নামাজের আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে আসতে শুরু করেন। এসময় তাদের পরনে রং-বেরঙের পোশাক ও হাতে বিভিন্ন লেখা সংবলিত ব্যানার-ফেস্টুন দেখা যায়। ছোট পিকআপভ্যানে অস্থায়ী মঞ্চ করা হয়েছে।

 

এসময় দলটি নেতাকর্মীরা ‘বিজয়ের এই দিনে, জিয়া তোমায় মনে পড়ে’, ‘স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’ স্লোগান দেন।

র‌্যালি শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে দলের শীর্ষপর্যায়ের নেতারা বক্তৃতা করেন। পরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়। র‌্যালিটি মালিবাগ মোড় হয়ে আবারও নয়াপল্টনে গিয়ে শেষ হবে।

 

সংক্ষিপ্ত সমাবেশ ও র‌্যালিতে দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্যসচিব আমিনুল হক, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, দপ্তরের সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান প্রমুখ উপস্থিত রয়েছেন।

এছাড়াও জাসাস এর আহবায়ক চিত্রনায়ক হেলাল খান এর তত্ত¡াবধানে এবং জাসাস এর সদস্য সচিব জাকির হোসেন রোকন এর নেতৃত্বে বিজয় র‌্যালিতে জিয়াউর রহমান এর স্বাধীনতার ঘোষণার প্রতিকৃতি, মুকিযোদ্ধা ও একাত্তরের পরাজিত হানাদার বাহিনী এবং মুক্তিযুদ্ধের কামান এর প্রতিকৃতি সম্বলিত নিয়ে জাসাস নেতৃবৃন্দ বিএনপি’র বর্ণাঢ্য বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করেন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *