বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় প্রেসক্লাবের সভাপতি আবারও ফরিদা ইয়াসমিন, প্রথমবারের মতো সাধারণ সম্পাদক শ্যামল দত্ত

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

আবারও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের প্রার্থী ফরিদা ইয়াসমিন। আর প্রথমবারের মতো সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন একই প্যানেলের প্রার্থী শ্যামল দত্ত।

ফরিদা ইয়াসমিন বিদায়ী কমিটিতেও সভাপতি ছিলেন।

শনিবার (৩১ ডিসেম্বর) দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাতে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা-ই-জামিল।

ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে ফরিদা ইয়াসমিন ৫৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে ৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাসান হাফিজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কার্তিক চ্যাটার্জী পেয়েছেন ৪০৪ ভোট।

সহ-সভাপতি পদে ৫৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রেজোয়ানুল হক রাজা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ আলী আফসার পেয়েছেন ৩৫৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৪৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শ্যামল দত্ত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট।

বিজ্ঞাপন

যুগ্ম সম্পাদক পদে আইয়ুব ভুঁইয়া ও মো. আশরাফ আলী যথাক্রমে ৫৪০ ও ৪৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে ৫৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহেদ চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ নেওয়াজ দুলাল পেয়েছেন ২০৮ ভোট।

এছাড়া ব্যবস্থাপনা কমিটিতে ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা আগামী দুই বছর সাংবাদিকদের শীর্ষ এ সংগঠনের নেতৃত্ব দেবেন।

ব্যবস্থাপনা কমিটির ১৭টি পদে মোট ৪৫ জন প্রার্থী নির্বাচন প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে দুটি প্যানেল থেকে ৩৪ জন। আর কোষাধ্যক্ষ ও সদস্য পদে ১১ জন স্বতন্ত্রপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত।

অন্যদিকে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান।

এবার নির্বাচনে ভোটার ছিলেন এক হাজার ১০২ জন। এর মধ্যে ৯৮৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

 

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনের জন্য আট সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা-ই-জামিল।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন- জাফর ইকবাল, এস এ এম শওকত হোসেন, মিনার মনসুর, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), শামীমা চৌধুরী, মো. মনিরুজ্জামান ও নবনীতা চৌধুরী।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *