রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

ইউক্রেনের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে 

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

ইউক্রেনের মাকিভকা শহরে নতুন বছরের শুরুতেই ভয়াবহ হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। রাশিয়ার নাগরিকরা নিহত সৈন্যদের প্রতি শোক জানাতে জড়ো হয় এবং সেখানে তাদেরকে ক্ষোভ ও দু:খ প্রকাশ করতে দেখা যায়। এভাবে ক্ষোভ প্রকাশ করা রাশিয়ায় একটি বিরল ঘটনা। খবর এএফপি’র।
বুধবার সকালে রাশিয়া জানায়, তাদের নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলে মাকিভকা শহরে ধ্বংস্তুপের ভেতর থেকে আরো অনেকের লাশ উদ্ধার করা হয়েছে। এতে সেখানে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৯ জনে।
এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার সৈন্যরা সেল ফোন ব্যবহার করায় ইউক্রেন বাহিনী তাদের অবস্থান সনাক্ত করতে পারায় সেখানে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।
রাশিয়া সোমবার ওই হামলায় ৬৩ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর থেকে মস্কোর পক্ষ থেকে জানানো একক কোন হামলায় এটি ছিল সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।
বুধবার সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভিডিও বিবৃতিতে লে: জেনারেল সেভরিউকভ বলেন, ‘আমাদের নিহত কমরেডের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে।’
তিনি আরো বলেন, ধ্বংসস্তুপের ভেতর থেকে আরো অনেকের লাশ উদ্ধার হওয়ায় এ সংখ্যা বাড়লো।
সেভরিউকভ বলেন, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স রকেট সিস্টেম ব্যবহার করে ১ জানুয়ারি স্থানীয় সময় রাত ১২ টা এক মিনিটে মাকিভকা শহরে একটি অস্থায়ী সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইউক্রেন।
কিয়েভ এ হামলা দায়িত্ব স্বীকার করেছে। তারা নতুন বছরের শুরুতেই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রাশিয়া নিয়ন্ত্রিত মাকিভকা নগরীতে এ হামলা চালানোর কথা জানায়।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন রাশিয়ার সৈন্যদের ইউক্রেনে আগ্রাসন চালানোর নির্দেশ দেওয়ার পর এ সংঘাতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো এটি ছিল এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রাহানির ঘটনা।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানায়, ইউক্রেন এ হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা  হিমার্স রকেট ব্যবহার করে এবং তাদের হামলার লক্ষ্য ছিল সাময়িকভাবে মোতায়েন করা সৈন্যদের অবস্থান।
সোমবার রাতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে বলেন, তাদের বাহিনী মাকিভকায় হামলা চালায়। 
জেনারেল স্টাফ বলেন, সেখানে হামলায় শত্রু বাহিনী বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কৌশলগত যোগাযোগ বিভাগ জানায়, মাকিভকায় হামলায় রাশিয়ার প্রায় ৪শ’ সৈন্য নিহত হয়েছে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *