বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

শান্ত’র লড়াকু হাফ-সেঞ্চুরির পর ১৬৪ রানে অলআউট বাংলাদেশ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

বাঁ-হাতি ব্যাটার নাজমুল হোসেন শান্তর লড়াকু হাফ-সেঞ্চুরি সত্ত্বেও এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে প্রথমে ব্যাট করে ৪২ দশমিক ৪ ওভারে ১৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ১২২ বলে ৭টি চারে ৮৯ রান করেন শান্ত। 
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এ ম্যাচে দেশের ১৪৩তম ওয়ানডে খেলোয়াড় হিসেবে অভিষেক হয় বাঁ-হাতি ওপেনার তানজিদ হাসানের। কিন্তু অভিষেকটা রাঙাতে পারেননি তানজিদ। 
মোহাম্মদ নাইমের সাথে ইনিংস শুরু করে দ্বিতীয় ওভারে শ্রীলংকার স্পিনার মহেশ থিকশানার দ্বিতীয় বলে লেগ বিফোর আউট হন তানজিদ। রিভিউ নেয়ার সুযোগ থাকলেও, আম্পায়ারের সিদ্বান্ত মেনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে  শূন্য হাতে  প্যাভিলিয়নের পথ ধরেন ২ বল খেলা তানজিদ। দেশের ১৬তম ওয়ানডে ব্যাটার হিসেবে অভিষেকেই ‘ডাক’ মারলেন ২২ বছর বয়সী তানজিদ। 
শুরুতেই ওপেনারকে হারানো ধাক্কা কাটিয়ে উঠার চেষ্টা করেন নাইম ও তিন নম্বরে নামা শান্ত। উইকেট সেট হবার চেষ্টা করেও বেশি দূর যেতে পারেননি তারা। স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার করা অষ্টম ওভারে ক্রিজ ছেড়ে খেলতে গিয়ে টাইমিং মিস করায় পয়েন্টে পাথুম নিশাঙ্কাকে ক্যাচ দেন নাইম। ৩টি চারে ১৬ রান করেন তিনি। শান্তর সাথে ৩৮ বলে ২১ রানের জুটি গড়েন নাইম। 
নাইমের বিদায়ে উইকেটে আসেন অধিনায়ক সাকিব। তখন ২৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। এ অবস্থা থেকে দলকে চাপমুক্ত করতে পারেননি টাইগার দলনেতা। শ্রীলংকান পেসার মাথিশা পাথিরানার বল কাট করতে গিয়ে ব্যাটে বল লাগাতে পারেননি সাকিব। বল তার গ্লাভসে লেগে উইকেটরক্ষকের হাতে জমা পড়লে  বিদায় নিতে হয়  ১১ বলে ৫ রান করা সাকিবকে। 
৩৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এ অবস্থায় ক্রিজে শান্তর সঙ্গী হন তাওহিদ হৃদয়। দেখেশুনে খেলে বড় জুটির চেষ্টায় সফল হন তারা। ২৩তম ওভারে জুটিতে ৫০ পূর্ণ করেন শান্ত-হৃদয়। পরের ওভারে নিজের মুখোমুখি হওযা ৬৬তম  বলে ওয়ানডেতে চতুর্থ হাফ-সেঞ্চুরি পূর্ন করেন  ২ রানে জীবন পাওয়া শান্ত।
একই  ওভারের শেষ বলে শান্ত-হৃদয়ের জুটি ভাঙ্গেন শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা। রিভিউ নিয়ে শানাকার শিকার হওয়ার আগে  ৪১ বলে ২০ রান করেন হৃদয়। চতুর্থ উইকেটে ৮০ বলে ৫৯ রান তুলেন শান্ত ও হৃদয়। 
দলের রান তিন অংকে পৌঁছানোর আগেই উইকেটে আসেন মুশফিকুর রহিম। শান্তর সাথে আরও একটি বড় জুটির পরিকল্পনায় ছিলেন মুশি। ভালো করার ইঙ্গিত দিয়েও জুটিতে ৩২ রান তুলে বিচ্ছিন্ন তারা।
৩৩তম ওভারে পাথিরানার বাউন্সারে আপার কাট শটে ডিপ থার্ড ম্যানে দিমুথ করুনারতœকে ক্যাচ দেন মুশফিক ১টি চারে ১৩ রান করা মুশফিক।  
দলীয় ১২৭ রানে পঞ্চম ব্যাটার হিসেবে মুশফিক ফেরার পর বাংলাদেশের রানের চাকা ঘুড়িয়েছেন শান্ত। অন্যপ্রান্ত দিয়ে মেহেদি হাসান মিরাজ ৫ ও মাহেদি হাসান ৬ রানে আউট হলেও ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির পথেই ছিলেন শান্ত। 
কিন্তু থিকশানার করা ৪২তম ওভারের দ্বিতীয় ডেলিভারির ক্যারম বল ঠিকমতো খেলতে না পেরে বোল্ড হন  ৭টি চারে ১২২ বলে ৮৯ রান করেন শান্ত। 
দলীয় ১৬২ রানে অষ্টম ব্যাটার হিসেবে শান্ত ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেনি বাংলাদেশ। ৪২ দশমিক ৪ ওভারে ১৬৪ রানে অলআউট হয় টাইগাররা। ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং ৩২ রানে ৪ উইকেট নেন পাথিরানা। ১৯ রানে ২ উইকেট নেন থিকশানা।  সূত্রঃ বাসস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *