সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেক্সিকোর নব-নির্বাচিত প্রেসিডেন্ট ড. ক্লদিয়া শিনবাউম পারদোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ৫ জুন, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ  হাসিনা আজ  মেক্সিকোর  নব-নির্বাচিত  প্রেসিডেন্ট ড. ক্লদিয়া  শিনবাউম পারদোকে অভিনন্দন জানিয়েছেন এবং দক্ষিণ আমেরিকার দেশটির সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ কথা বলা হয়েছে।
ড. ক্লদিয়া শিনবাউম পারদোকে লেখা এক পত্রে  তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, ইউনাইটেড মেক্সিকান স্টেটের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত  হওয়ায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। ’
তিনি আরো বলেন, ‘আপনার বিজয় শুধুমাত্র আপনার ব্যতিক্রমী নেতৃত্বের গুণাবলীই প্রদর্শন করে না বরং লিঙ্গ সমতা এবং প্রতিনিধিত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলককেরও প্রতিনিধিত্ব করে, এটি এমন একটি  ক্ষেত্র যেখানে বাংলাদেশ তার উল্লেখযোগ্য অগ্রগতিতে গর্ব করে।’
শেখ হাসিনা বলেন, তিনি ‘দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও অংশীদারিত্বের স্থায়ী বন্ধন’ আরও জোরদার করতে নির্বাচিত প্রেসিডেন্টের সাথে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
‘দুই দেশের সহযোগিতা বাংলাদেশ ও মেক্সিকোর যৌথ স্বার্থকে আরো এগিয়ে নিয়ে যাবে এবং উভয় দেশের  জনগণের কল্যাণ বয়ে আনবে বলেও নিশ্চিত আশা প্রকাশ করেন তিনি।
নব-নির্বাচিত প্রেসিডেন্টের বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, ‘আমরা বাংলাদেশে মেক্সিকান কূটনৈতিক মিশন প্রতিষ্ঠার প্রত্যাশা করছি, একটি দীর্ঘ প্রতীক্ষিত বিষয় যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করবে।’
প্রধানমন্ত্রী ড. ক্লদিয়া শিনবাউম পারদোর  নতুন  দায়িত্বের সর্বাত্মক সাফল্য কামনা করেন এবং দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন ও সহযোগিতা বৃদ্ধিতে তাঁর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।সূত্রঃবাসস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *