বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

সিংহাসন হারিয়ে পাঁচে নেমে গেলেন সাকিব; শীর্ষে নবি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

 আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার  র‌্যাংকিংয়ের সিংহাসন হারালেন বাংলাদেশের সাকিব আল হাসান। চার ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেলেন সাকিব। অলরাউন্ডার তালিকায় শীর্ষে উঠেছেন  আফগানিস্তানের মোহাম্মদ নবি। 
আজ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
অলরাউন্ডার তালিকায় ২২৩ রেটিং নিয়ে শীর্ষে থেকে টি-টোয়েন্টি বিশ^কাপ শুরু করেছিলেন সাকিব। চলমান বিশ^কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম দুই ম্যাচে ব্যাট-বল হাতে ফ্লপ ছিলেন তিনি। তাতেই শীর্ষস্থান হারিয়েছেন সাকিব। 
ডালাসে শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে বল হাতে ৩ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূণ্য ছিলেন সাকিব। পরে ব্যাট হাতে নেমে ১৪ বলে ৮ রান করেন তিনি।  ম্যাচে শ্রীলংকাকে ২ উইকেটে হারায় বাংলাদেশ। 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচেও ব্যর্থ হন সাকিব। বোলিংয়ে মাত্র ১ ওভার বল করে ৬ রান দিয়ে  উইকেটশুন্য ছিলেন তিনি।   ব্যাটিংয়ে নেমে ৪ বলে ৩ রান তুলে সাজঘরে ফিরেন এই বাঁ-হাতি ব্যাটার। এ ম্যাচে ১১৪ রান তাড়া করতে নেমে ৪ রানে ম্যাচ হারে বাংলাদেশ। 
এমন পারফরমেন্সে ১৫ রেটিং হারিয়ে র‌্যাংকিংয়ের পঞ্চমস্থানে নেমে গেছেন সাকিব। তার রেটিং এখন ২০৮। 
সাকিবকে সরিয়ে দুই ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠেছেন আফগানিস্তানের নবি। তার রেটিং এখন ২৩১। বিশ^কাপে আফগানদের প্রথম দুই ম্যাচে ১৪ রান ও ২ উইকেট নিয়েছেন তিনি।
তিন ধাপ এগিয়ে ২২৫ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। এক ধাপ পিছিয়ে তৃতীয়স্থানে আছেন শ্রীলংকার অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভা। চতুর্থস্থানে আছেন  জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সাকিব শীর্ষস্থান হারালেও বোলিংয়ে  দশ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের। শ্রীলংকার বিপক্ষে ১৭ রানে ৩ উইকেট নিলেও, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮ রান দিয়ে উইকেট পাননি তিনি। তারপরও ৬২০ রেটিং নিয়ে ত্রয়োদশ স্থানে উঠেছেন ফিজ। যা বাংলাদেশী বোলারদের মধ্যে সেরা অবস্থান। 
বিশ^কাপে বাংলাদেশের প্রথম দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে আট ধাপ এগিয়ে ৫৯৭ রেটিং নিয়ে ১৯তমস্থানে উঠেছেন পেসার তাসকিন আহমেদ। 
শ্রীলংকার বিপক্ষে ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন স্পিনার রিশাদ হোসেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেট নেন তিনি। তাই ৫৪৮ রেটিং নিয়ে ২৪ ধাপ এগিয়ে ৩০তমস্থানে উঠেছেন রিশাদ। 
শ্রীলংকার বিপক্ষে ১ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেট নিয়ে ১০৮ ধাপ এগিয়ে ৩৮৮ রেটিং নিয়ে ৯৮তমস্থানে আছেন আরেক পেসার তানজিম হাসান সাকিব। 
ব্যাটিং  তালিকায় ৩২ ধাপ এগিয়ে বাংলাদেশের পক্ষে এখন সেরা অবস্থানে আছেন তাওহিদ হৃদয়। বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে ২০ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসে দলের জয়ের বড় অবদান রাখেন হৃদয়। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৪ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। এই দুই ইনিংসের সুবাদে ৫৭৪ রেটিং নিয়ে তালিকার ২৭তম স্থানে উঠেছেন হৃদয়। 
হৃদয়ের পর ব্যাটিং তালিকায় বাংলাদেশের পক্ষে আছেন লিটন দাস। ৫২৪ রেটিং নিয়ে ৪১তমস্থানে আছেন তিনি। 
টি-টোয়েন্টিতে ব্যাটিং  র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব। পরের দুু’টিস্থানে আছেন যথাক্রমে ইংল্যান্ডের ফিল সল্ট ও পাকিস্তানের বাবর আজম।  

বোলিং  তালিকায় শীর্ষ তিনটিস্থানে আছেন যথাক্রমে- ইংল্যান্ডের আদিল রশিদ, শ্রীলংকার হাসারাঙ্গা ও আফগানিস্তানের রশিদ খান। 

সূত্রঃবাসস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *