বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের পেস অ‌্যাটাক

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

জেসন গিলেস্পি বলেই কি পাকিস্তানের এমন সিদ্ধান্ত নাকি বাংলাদেশের দূর্বলতা ভেবেই! রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের টেস্ট। টেস্ট চ‌্যাম্পিয়নশিপের লড়াই। উন্মাদনা, উত্তেজনা কতটুকু আগে তা বল মাঠে না গড়ানো পর্যন্ত বোঝার উপায় নেই। তবে বাংলাদেশের বিপক্ষে কোনোভাবেই পয়েন্ট হাতছাড়া করতে চাইছে না পাকিস্তান তা বোঝা যাচ্ছে তাদের রণকৌশলে। মুমিনুল, মুশফিক, সাকিবদের বিপক্ষে ‘অল পেস অ‌্যাটাক’ নিয়ে মাঠে নামতে যাচ্ছে জেসন গিলেস্পির দল।

 

শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড থেকে পরিবর্তন এনেছে। লেগ স্পিনার আবরার আহমেদকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তাকে পাঠানো হয়েছে পাকিস্তান শাহীনসে (পাকিস্তান ‘এ’ দল)। ইসলামাবাদে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম‌্যাচে খেলবেন আবরার। তাতে পাকিস্তান স্কোয়াড এখন পুরোটাই পেস নির্ভর।

আমির জামাল, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, মীর হামজা, মোহাম্মদ আলী ও খুররাম শাহজাদ রয়েছেন স্কোয়াডে। ডানহাতি পেসার আমির জামাল ফিটনেস পরীক্ষায় পাশ করলে তাকে যুক্ত করা হবে। বাকিরা গতির ঝড় তুলতে পুরোপুরি প্রস্তুত। পাকিস্তানের পেস আক্রমণ এমনিতেই বিশ্বমানের। গিলেস্পি কোচ হিসেবে যুক্ত হওয়ায় নিশ্চিতভাবেই তাদের বৃহস্পতি এখন তুঙ্গে।

 

নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি বাংলাদেশের বিপক্ষে বরাবরই ভয়ংকর। বাকি তিনজন আন্তর্জাতিক ক্রিকেটে বড় নাম হয়ে উঠতে না পারলে নিজেদের দিনে তারা অনন্য, অসাধারণ। ভয়ংকর এই পেস আক্রমণ নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় পাকিস্তান।

২০২০ সালে বাংলাদেশ পাকিস্তানে গিয়েছিল দুই টেস্ট খেলতে। রাওয়ালপিন্ডিতে এক টেস্ট খেলে দলকে ফিরে আসতে হয়েছিল। একমাত্র টেস্টে বাংলাদেশ ইনিংস এবং ৪৪ রানে হেরেছিল। হেরে যাওয়া সেই ম‌্যাচে বাংলাদেশের দুই ইনিংসে ১৩ উইকেট পেয়েছিলেন পাকিস্তানের তিন পেসার। এর আগে ২০০৩ সালে তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানের পেসার সাব্বির আহমেদ ১৭ উইকেট, উমর গুল ১৫ এবং শোয়েব আক্তার ১৩ উইকেট পেয়েছিলেন।

অতীত রেকর্ড এবং স্কোয়াডের দিকে তাকালে বোঝা যাবে এবারও পেস বান্ধব উইকেট বানিয়ে বাংলাদেশের ব‌্যাটসম‌্যানদের নাস্তানাবুদ করতে চায় পাকিস্তান। সেই জবাব ২২ গজে দিতে পারবেন কিনা সাকিবরা সেটাই দেখার অপেক্ষা।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *