মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

ডেমোক্র্যাট দলের কনভেনশন শেষে নির্বাচনী প্রচারণায় হ্যারিস

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

যুক্তরাষ্ট্রে নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিস দলের কনভেনশন শেষে নির্বাচনী প্রচারণার মাঠে ফিরেছেন।
গত সপ্তাহে ডেমোক্র্যাট দলের কনভেনশনে কমলা হ্যারিসকে নির্বাচনে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়া হয়।
বুধবার তিনি ও তার রানিং মেট টিম ওয়ালজ ব্যাটল গ্রাউন্ড স্টেট জর্জিয়ায় নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন। শিকাগোয় কনভেনশনে যে বিপুল সাড়া পেয়েছেন তার গতি কাজে লাগিয়ে স্পষ্টত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে টপকাতে চান হ্যারিস।
দক্ষিণাঞ্চলীয় এ রাজ্যে টিমকে নিয়ে হ্যারিস বাস ট্যুরের মধ্যদিয়ে প্রচারণা শুরু করবেন।  এরপর বৃহস্পতিবার উভয়ে সিএনএন’কে সাক্ষাতকার দেবেন।
প্রচারণা শুরুর পর এ প্রথম সিএনএন’কে সাক্ষাতকার দিতে যাচ্ছেন হ্যারিস।
জর্জিয়ার সাভানাহ শহরে হ্যারিস ভোটারদের মুখোমুখি হতে একক সমাবেশও করবেন।
এদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার মিশিগানে তার প্রচারণা চালাবেন। রাজ্যটিতে দোদুল্যমান যে কয়টি রাজ্য রয়েছে মিশিগান তার অন্যতম।
হ্যারিসও জোরালোভাবে নজর দিতে যাচ্ছেন সাতটি ব্যাটল গ্রাউন্ড রাজ্যে। যে সব রাজ্যে জয় পরাজয়ে নির্ভর করে নির্বাচনে কোন দল বিজয়ী হবে। জর্জিয়াও তেমনি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি অঙ্গরাজ্য।
দেশটির গত ২০২০ সালের নির্বাচনে বাইডেন প্রায় তিন দশক পর জর্জিয়ায় ডেমাক্র্যাটকে জিতিয়ে এনেছিলেন। যদিও ভোটের ব্যবধান ছিল খুবই সামান্য। মাত্র ১২ হাজার ভোট।
এদিকে হ্যারিসের প্রচারণা শিবির থেকে বলা হয়েছে, জর্জিয়ার দক্ষিণাঞ্চলে হ্যারিস ও টিম বাস ট্যুরে যে নির্বাচনী প্রচারণা চালাবেন তাতে নজর দেবেন কৃষ্ণাঙ্গ, শ্রমজীবী পরিবারসহ নানান গোত্রভুক্ত ভোটারদের প্রতি।
অন্যদিকে সিএনএন চ্যানেলের ঘোষণায় বলা হয়েছে, হ্যারিস ও ওয়ালজ জর্জিয়ায় যে সাক্ষাতকার দেবেন তা ওইদিনই স্থানীয় সময় রাত নয়টায় প্রচার করা হবে।
শিকাগোয় ডেমোক্র্যাট দলের কনভেনশন শেষে উভয়দলের নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে।
সোমবার লেবার ডে উপলক্ষে যুক্তরাষ্ট্রের ছুটির দিনে জো বাইডেন ও হ্যারিস প্রথমবারের মতো একসাথে হাজির হবেন আরেক গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভেনিয়ার পিটসবার্গে। এখানে উভয়ে আমেরিকান শ্রমিক ও ইউনিয়নের ওপর গুরুত্বারোপ করবেন।
এরপর মার্কিন নির্বাচনী প্রচারণার বড়ো ধরনের মাইলফলক আগামী ১০ সেপ্টেম্ব্র ট্রাম্প-হ্যারিস বিতর্ক অনুষ্ঠিত হবে। কারণ এ বিতর্কে কোন প্রার্থীই ভুলে যাবেন না জর্জিয়ার আটলান্টায় গত ২৭ জুনের ট্রাম্প-বাইডেন বিতর্কে ব্যর্থতার কারণে ৮১ বছরের জো বাইডেনকে হোয়াইট হাউসের এ দৌড় থেকে বিদায় নিতে হয়েছিল।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *