মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

ইসরাইল বেশি দিন টিকবে না : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার বিরল জুমার খুতবায় ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিন ও লেবাননের আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেছেন, ইসরায়েল ‘বেশি দিন টিকবে না।’
তেহরানের একটি মসজিদে হাজার হাজার মুসল্লিদের উদ্দেশে খুতবা দিতে গিয়ে খামেনি ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র হামলাকে ‘জনসেবা’ হিসেবে ন্যায্যতা দেন। 
খামেনি তাঁর খুতবায় বলেন, ‘জায়নবাদী সত্তাকে মাটি থেকে উপড়ে ফেলা হবে, এর কোন শেকড় নেই, এটি ভুয়া, নড়বড়ে এবং শুধুমাত্র মার্কিন সমর্থনের কারণে টিকে আছে।’
ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সর্বোচ্চ নেতা খামেনি পাঁচ বছর আগে সর্বশেষ জুমার খুতবা দেন। শীর্ষ বিপ্লবী গার্ড কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার জবাবে ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলার পরে ২০২০ সালের জানুয়ারিতে ইরানের নেতা সর্বশেষ জুমার নামাজের ইমামতি করেন। ইরান ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার মাত্র তিন দিন পরে এবং ইসরাইল-গাজা যুদ্ধের প্রথম বার্ষিকীর তিন দিন আগে এবার তিনি প্রকাশ্যে জুমার খুতবা দিলেন।
পাশে রাইফেল রেখে ইরানের নেতা যখন ইসরাইল হামাস বা হিজবুল্লাহর বিরুদ্ধে বিজয়ী হবে না বলে ঘোষণা করেন তখনমসজিদের বিশাল মাঠে বিপুল সংখ্যক মুসল্লি সমবেত কণ্ঠে ‘আমরা আছি  তোমার সাথে’ স্লোগানে তার প্রতি সমর্থন জানন।
মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলার পরে ইসরাইলের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতির প্রেক্ষাপটে খামেনি  ইসরাইলের শীর্ষ টার্গেট হওয়ার এবং তার জীবনের হুমকি থাকা সত্ত্বেও  খামেনির প্রথম প্রকাশ্যে  খুতবা এ নেতার অসম সাহসিকতার পরিচয় বহন করে।
খুতরায় তিনি গত সপ্তাহে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরান-সমর্থিত লেবানিজ গ্রুপ হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নসরুল্লাহরও প্রশংসা করেন।
খামেনি বলেন, ‘সৈয়্যদ হাসান নসরুল্লাহ আর আমাদের মধ্যে নেই, তবে তাঁর চেতনা এবং তাঁর পথ চিরকাল আমাদের অনুপ্রাণিত করবে। তিনি ছিলেন জায়নদিবাদী শত্রুর বিরুদ্ধে উঁচুতে উড্ডীন  পতাকা। তাঁর শাহাদাত এই প্রভাবকে আরো বাড়িয়ে দেবে। নাসরুল্লাহর শাহাদাত বৃথা যাবে না। আমাদের অটল ঈমান শক্তিশালী করে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
খামেনি হিজবুল্লাহকে একটি ‘রহমতের গাছ’ বলে অভিহিত করেনে, যা নসরুল্লাহর নেতৃত্বে ক্রমাগত বেড়েছে।
তিনি ঘোষণা করেন, ‘লেবাননের রক্তাক্ত জনগণকে সাহায্য করা এবং লেবাননের জিহাদ এবং আল-আকসা মসজিদের লড়াইকে সমর্থন করা সকল মুসলমানের দায়িত্ব ও কর্তব্য।’
ইরানের সর্বোচ্চ নেতা ইসরাইলে হামাসের ৭ অক্টোবর হামলাকে ‘সঠিক পদক্ষেপ’ বলে অভিহিত করেন।
তিনি বলেন, ‘কোনো আন্তর্জাতিক আইনে দখলদারিত্বের বিরুদ্ধে নিজেদের পক্ষে দাঁড়ানোর জন্য লেবানিজ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে আপত্তি ও প্রতিবাদ করার অধিকার নেই।’
খামেনি ইসরাইলকে ‘এই অঞ্চলের সমস্ত ভূমি ও সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য’ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ‘হাতিয়ার’ বলেও অভিহিত করেন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *