রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

ঢাকা রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে ডিসপ্লে বোর্ডে লেখা বিভ্রাট : কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

ঢাকা রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্লোগান ভেসে বেড়ানোর দোষে বৈদ্যুতিক বিভাগে দায়িত্বরত ইনচার্জকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সেইসঙ্গে কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ঘটনাটি 'অন্তর্ঘাতমূলক' কি না, সেটা খতিয়ে দেখার জন্যও সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেখানে বলা হয়, গত ২৬ অক্টোবর ভোরে ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রী প্রবেশের প্রধান গেইটের ওপরে স্থাপিত এলইডি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভেসে ওঠার ঘটনা রেলওয়ে ঢাকা বিভাগের নজরে আসে। ওই ঘটনায় ঢাকা স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি জানার পর ওই ডিসপ্লে বোর্ডের দায়িত্বে থাকা রেলওয়ের ইলেকট্রিক্যাল বিভাগ ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেয়।

উল্লেখ্য, চুক্তিপত্র নং-২১২.০৭.৪৪৮.২০/৮৪৪ ২ আগস্ট অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠান মোহাম্মদী ইঞ্জিনিয়ারিং, ১৫৯, দক্ষিণ কমলাপুর রোড, মতিঝিল ঢাকা কর্তৃক নিয়োজিত সাইন ম্যাটেরিয়াল, ৪১/৫ পুরানা পল্টন, কালভার্ট রোড, ঢাকা ১০০০-এর মাধ্যমে এ ডিজিটাল ডিসপ্লে বোর্ডনগুলো স্থাপন করা হয়েছিল।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'উক্ত ঘটনায় ঢাকা স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।'

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ঘটনার দিন শনিবার কমলাপুর রেল স্টেশনের প্রবেশ পথে বসানো ‘ডিসপ্লে বোর্ডে' ভোর ৫টা ৫৬ মিনিট থেকে ৫টা ৫৮ মিনিট পর্যন্ত প্রায় দু’মিনিট ধরে ভেসে ছিল সেই স্লোগান। তারা জানান, ডিসপ্লে বোর্ডের লেখা পরিবর্তনের সাথে জড়িত সন্দেহভাজন তিনজনকে শনাক্ত করা হয়েছে।'

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'এই ঘটনার পর বৈদ্যুতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইন-চার্জকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে, রেলওয়ে বিভাগের একজন নিরাপত্তা কর্মীকে দায়িত্বে অবহেলার কারণে ভৈরবে বদলি করা হয়েছে।'

ঘটনা তদন্ত করার জন্য বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে ৪-সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে এবং তাদের দুই দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ বিষয়ে রেলওয়ে পুলিশ থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'রেলওয়ে পুলিশ সুপার ঢাকাকে বিষয়টি অবহিত করে উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।'

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *