বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের স্বার্থ সংরক্ষণ করবে : তারেক রহমান

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণ করা হবে।

‘আগামীতে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমরা শহিদ জিয়ার খাল খনন কর্মসূচি’ পুনরায় শুরু করবো উল্লেখ করে তিনি বলেন, ‘এটি আমাদের শুরু করতে হবে কৃষকের পানির সুবিধার কারণে, রিজার্ভ ওয়াটারের কারণে।’

তারেক রহমান আজ শনিবার রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভায় ভার্চূয়াল প্লাটফর্মে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

‘পানির লেভেল নিচে নেমে গেছে, এটাও কিন্তু আমাদের বিপদের কারণ’- এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক কারণেই আমাদের খাল খনন করতে হবে। পানির অভাবে ফসল উৎপাদন বাধাগ্রস্ত হয় বলে খাল খননের মাধ্যমে শহিদ জিয়া পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। যেখানে একটি ফসল হতো, সেখানে পানির কারণে দু’টি হয়েছিল, দু’টি ফসলের জায়গায় তিনটি ফসল হয়েছিল।’

আগামীকাল ১০ নভেম্বর থেকে পরবর্তী তিনমাস বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশ করার ঘোষণা দিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কৃষক দলকে কৃষিনির্ভর করে গড়ে তুলতে হবে। 

জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমূখ বক্তৃতা করেন।

তারেক রহমান দেশের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে বলেন ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারলে ষড়যন্ত্র রুখে দেয়া যাবে না। জবাবদিহি নিশ্চিত করতে না পারলে ভালো কিছু সম্ভব না। ভোট যাতে হয়, সেটি নিশ্চিত করতে হবে। মানুষ যাকে খুঁশি তাকে ভোট দেবে। ষড়যন্ত্র রুখতে হলে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।’

‘আমাদের স্পষ্ট বার্তা-নিরপেক্ষভাবে ভোট হতে হবে, এটার সাথে কোনো কম্প্রমাইজ নাই’- একথা উল্লেখ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘যদি এটি নিশ্চিত করা যায়, ইনশাল্লাহ ধীরে-ধীরে আমরা দেশের সমস্যার সমাধান করতে পারব, মানুষের সমস্যা কমিয়ে আনতে সক্ষম হব। কাজেই এর সাথে কোনো আপোষ নাই।’ 

তিনি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুরোর নেতা-কর্মীদেরকে উল্লিখিত বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ারও আহ্বান জানান।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *