বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

দেশের মানুষ সৌহার্দ্যপূর্ণ-বন্ধুত্বপূর্ণভাবে থাকতে ভালোবাসে, এটা কখনোই ভাঙবে না আশাবাদ হাইকোর্টের

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

আমাদের দেশের মানুষ সৌহার্দ্যপূর্ণ এবং সকল ধর্মের মানুষ বন্ধুত্বপূর্ণভাবে থাকতে ভালোবাসে। এটা কখনোই ভাঙবে না বলে আশাবাদ ব্যক্ত করেন হাইকোর্ট।

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনাটি রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে বলে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চকে আজ জানায় রাষ্ট্রপক্ষ।

চট্টগ্রামের আইনজীবী হত্যার ঘটনার সরকারের পদক্ষেপের অগ্রগতি তুলে ধরে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত এটর্নি জেনারেল অনিক আর হক ও ডেপুটি এটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন আদালতকে বলেন, এই ঘটানাটিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এরই মধ্যে ৩ টি মামলা হয়েছে। একটিতে ১৩ জন, একটিতে ১৪ জন ও অপর একটি ৪৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ৬ জনকে সনাক্ত করা হয়েছে।

এসময় হাইকোর্ট বলেন, ‘রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এটা শুনে আমরা আস্বস্ত হলাম। এটাই ওনাদের দায়িত্ব। আশা রাখি সবাই এটা শুনে আস্বস্ত হবেন। দেশের জানমালের কোন ক্ষতি না হোক আমরা সেটাই চাই। যেহেতু সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলা হলো তাই এই মুহূর্তে আদালত আর হস্তক্ষেপের প্রয়োজন দেখছে না। আমরা মনে করি আমাদের দেশের মানুষ সৌহার্দপূর্ণ। এদেশে সকল ধর্মের মানুষ বন্ধুত্বপূর্ণ ভাবে থাকতে ভালোবাসে। সে ভালোবাসা কখনোই ভাঙবে না। আর আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে।’

গতকাল হাইকোর্ট বেঞ্চে উপস্থিত হয়ে ইসকন নিষিদ্ধ চান সুপ্রিম কোর্টের আইনজীবী মনির উদ্দিন। সেই সাথে এই আইনজীবী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চট্টগ্রামের ঘটনাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আবেদন করেন এবং অন্তত দুই সপ্তাহ জরুরি অবস্থা জারির আবেদন জানান।

এক পর্যায়ে আদালত এটর্নি জেনারেলের মো: আসাদুজ্জামানের বক্তব্য শুনেন। এটর্নি জেনারেল গতকাল হাইকোর্টকে বলেন, ‘ইসকনের ইস্যুটি দুর্ভাগ্যজনক। এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ফৌজদারি অপরাধ। সরকার গুরুত্ব সহকারে ঘটনাটি দেখছেন এবং যথাযথ আইনী পদক্ষেপ সরকার নেবেন। তবে এই সংগঠন রেজিস্ট্রার্ড কি না? এই সংগঠন নিষিদ্ধ হবে কি না? এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে এবং এই সংগঠনের অস্তিত্ব কি? এর সবকিছু সরকারের পলিসি ডিসিশানের বিষয়। সরকার এটার খোঁজ খবর নিয়ে যথাযথ আইনি ভাবে বিষয়টি দেখবেন। এই পর্যায়ে কোন রুল ও নির্দেশনা দেয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। সবকিছু পর্যালোচনা করে তার পর যদি মনে হয় তখন দেখা যেতে পারে।’

হাইকোর্ট বিষয়টি আজ জানাতে গতকাল নির্দেশ দেন। সে অনুযায়ী রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে আইনজীবী হত্যার ঘটনাটিতে আজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার বিষয়টি অবগত করেন।
গত মঙ্গলবার আদালত রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ আদেশের পর আদালত চত্ত্বরে চিন্ময়ের বিক্ষুব্ধ অনুসারীরা প্রিজনভ্যানের চারদিকে শুয়ে পড়েন। এক পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দিতে টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে আদালত এলাকা থেকে প্রায় ৩০০ মিটার দূরে রঙ্গম কমিউনিটি সেন্টারের পাশে সহকারি সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম ওরফে আলিফকে (৩৫) কুপিয়ে আহত করা হয়। ওইদিন বিকেল সাড়ে চারটার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাইফুল ইসলাম লোহাগাড়ার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে। সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রাম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য।

গতকাল তার জানাজা লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

এডভোকেট আলিফকে হত্যার ঘটনা ছড়িয়ে পড়লে সারাদেশের আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। গতকাল সুপ্রিম কোর্টসহ সারাদেশের আইনজীবী সমিতিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *