বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

৭ উইকেট ছেলেকে দিলেন তাসকিন

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ইতিহাসে সেরা বোলিং পারফরমেন্সের রেকর্ড গড়েছেন পেসার তাসকিন আহমেদ। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের পঞ্চম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নেন দুর্বার রাজশাহীর হয়ে খেলতে নামা তাসকিন। বিপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৭ উইকেট নিয়ে অনন্য এক রেকর্ড গড়লেন এই ডান-হাতি পেসার। 

বিপিএলের রেকর্ড বোলিং পারফরমেন্স ছেলে তাসফিন আহমেদ রিহানকে উৎসর্গ করলেন তাসকিন। ম্যাচ শেষে সংবাদ সম্মলনে তাসকিন বলেন, ‘না আসলে দিনশেষে আমি যখন ভালো করি বা উইকেট পাই আমার ছেলে ও আমার বাবা অনেক খুশি হয়। ডেফিনিটলি ওদের সাপোর্টটাও অনুপ্রেরণা যোগায়।

কারণ যেদিন আমি ভালো বোলিং করতে পারি না সেদিন তাসফিন অনেক মন খারাপ করে। আজকে আমি শিওর ও অনেক খুশি। তো এটা তাসফিনের জন্যই।’

ম্যাচে নিজের প্রথম ওভারে দারুণ এক ডেলিভারিতে ঢাকার লিটন দাসকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে উইকেট শিকারের যাত্রা শুরু করেন তাসকিন। এরপর দ্বিতীয় ওভারে তানজিদ হাসানকে এবং তৃতীয় ওভারে জিম্বাবুয়ের রায়ান বার্লকে ও শ্রীলংকার চাতুরাঙ্গা ডি সিলভাকে শিকার করেন তাসকিন। এতে ৩ ওভার শেষে ১৭ রানে ৪ উইকেট নেন তাসকিন। 

ইনিংসের শেষ ওভারে ২ রানে ৩ উইকেট নিয়ে বিপিএলের ইতিহাসে নয়া রেকর্ড গড়েন তাসকিন। ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ৭ উইকেট নিলেন তাসকিন। এর আগে এই কৃতিত্ব দেখিয়েছেন মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদরুস এবং নেদারল্যাসের অফ-স্পিনার কলিন অ্যাকারম্যান।

১৭৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার নিয়ে তাসকিন বলেন, ‘আসলে ভালো বোলিং করাটা গুরুত্বপূর্ণ। উইকেট তো অনেক সময় দুইটা কম হয়, দুইটা বেশি হয়। আল্লাহর কাছে শুকরিয়া। আজকে একটা মজার বিষয় ছিল যে আমাদের টিমের ম্যাসিওর আনোয়ার বলছিল যে ভাইয়া তুমি আজকে চার উইকেট পাবা। চাচ্ছিস যেহেতু আল্লাহর কাছে বেশিই চা, ৮ উইকেটও তো হতে পারে। ৭ উইকেট পেয়ে গেছি আজকে। আলহামদুলিল্লাহ আমি আমার পরিকল্পনা এক্সিকিউট করতে পারছি এবং জিতছি। ভালো লাগছে।’

তিনি আরও বলেন, ‘৮ উইকেটের চেষ্টা করলে গেলে হাফ ভলি হতে পারত। ভালো লাগছে যে যখনই ক্যাপ্টেন আমার উপর বিশ্বাস রেখে বোলিংয়ে নিয়ে আসছে, ব্রেক থ্রু এনে দিতে পারছি।’

দুর্দান্ত বোলিং পারফরমেন্সে অনুভূতি জানাতে গিয়ে তাসকিন বলেন, ‘আসলে, পাঁচ বা তার থেকে বেশী উইকেট তো যে কোনো ফরম্যাটে অনেক স্পেশাল।

কারণ অনেকবার তিন উইকেট, চার উইকেট পেয়েছি কিন্তু উইকেটের সঙ্গে ভাগ্যও লাগে। আলহামদুলিল্লাহ এটা আমার জন্য বড় পাওয়া। যেহেতু আমি বাংলাদেশের ছেলে বিপিএলের ইতিহাসে আমার একটা নাম থাকবে খেলা ছাড়ার পরও ’ ৭ উইকেটের মধ্যে লিটনের আউটকে সবার উপরে রাখছেন তাসকিন, ‘ফাস্ট বলটা। যেটায় লিটন আউট হলো। আনপ্লেবল ডেলিভারি ছিল মানে যে কোনো ব্যাটারের ওইখানে ব্যাট দিতেই হতো এবং নিয়ে গেছে। সবগুলো উইকেটই অনেক গুরুত্বপূর্ণ কিন্তু প্রথম উইকেটটা বেশি।’সূত্রঃ বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *