বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়ার পরিসংখ্যান

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ৩ মার্চ, ২০২৫

ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আগামীকাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।

এই নিয়ে ষষ্ঠবারের মত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলবে ভারত। আগের পাঁচবারের মধ্যে চারবারই সেমিফাইনালের বাঁধা টপকিয়েছে  ভারত। একবার সেমি থেকে বিদায় নিতে হয় টিম ইন্ডিয়াকে। 

১৯৯৮ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬ উইকেটে হারে ভারত। ২০০০ সালে নাইরোবিতে পরের আসরের সেমিতে দক্ষিণ আফ্রিকাকে ৯৫ রানে হারায় টিম ইন্ডিয়া। 

২০০২ সালে পরের আসরের সেমিতে কলম্বোতে দক্ষিণ আফ্রিকাকে ১০ রানে হারায় ভারত।  ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় শেষ পর্যন্ত  শ্রীলংকার সাথে শিরোপা ভাগাভাগি করে ভারত।  

 ১১ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ভারত। কার্ডিফের ঐ সেমিফাইনালে শ্রীলংকাকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে টিম ইন্ডিয়া। শিরোপা নির্ধারনী ম্যাচে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে দ্বিতীয়বারের মত ট্রফি জিতে ভারত। 

২০১৭ সালে সর্বশেষ আসরের সেমিফাইনালেও জয় পায় ভারত। বার্মিংহামের ঐ সেমির ম্যাচে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। ফাইনাল উঠলেও পাকিস্তানের কাছে ১৮০ রানে হেরে যায় ভারত। 

অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পঞ্চম সেমিফাইনাল খেলতে নামবে অস্ট্রেলিয়া। এরমধ্যে আগের চারবারের সেমিফাইনালে দু’বার করে জয়-হারের স্বাদ পায় অসিরা।

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই আসরেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়া। ২০০২ সালে প্রথমবারের মত সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে অসিরা। কিন্তু কলম্বোতে অনুষ্ঠিত সেমিতে শ্রীলংকার কাছে ৭ উইকেটে হেরে যায় অস্ট্রেলিয়া। 

পরের আসরে ২০০৪ সালেও সেমিফাইনালে উঠে হতাশা নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। বার্মিংহামে ইংল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরে যায় অসিরা। 

পরপর দুই আসরে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়া পরের দুই আসরে শিরোপা জিতে ঘরে ফিরে। ২০০৬ সালে মোহালিতে নিউজিল্যান্ডকে ৩৪ রানে এবং ২০০৯ সালে সেঞ্চুরিয়নে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারায় অসিরা। 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *