বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

২০০ মিটার স্প্রিন্টে নতুন রাজা কানাডার দি গ্রাস

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের অবসরের পর টোকিও অলিম্পিকে দ্রুততম মানব হওয়ার দৌড়ে অন্যতম ফেভারিট ছিলেন কানাডার আন্দ্রে ডি গ্রাস। কিন্তু নিজের সেরা টাইমিং করেও ১০০ মিটারে ব্রোঞ্জ পেয়ে হতাশ করেন তিনি। তবে ২০০ মিটার ইভেন্টে ঠিকই নিজের জাত চেনালেন ২৬ বছর বয়সি এই স্প্রিন্টার। গতকাল দুর্দান্ত এক দৌড়ে সাত জনকে পেছনে ফেলে এই ইভেন্টে স্বর্ণ জিতে নেন তিনি। তার টাইমিং ছিল ১৯ দশমিক ৬২ সেকেন্ড।

রুপা ও ব্রোঞ্জ দুটি পদকই জমা পড়ে যুক্তরাষ্ট্রের ঝুলিতে। ১৯ দশমিক ৬৮ সেকেন্ড সময় নিয়ে রুপা জেতেন কেনেথ বেডনারেক, আর ১৯ দশমিক ৭৪ সেকেন্ডে দৌড় শেষ করেন ব্রোঞ্জ জেতা নোয়াহ লিলেস। স্বর্ণপদক জয় করে বুঝতে পারছেন জীবনে শৃঙ্খলা কতটা প্রয়োজন।

এই তো ২০১৯ সালের কথা। কানাডার আন্দ্রে ডি গ্রাসের অভ্যাস ছিল রাত জেগে বাড়ি ফেরা। সয়ম জ্ঞান না রাখা। সব সময় হাতে একটা প্রিয় বার্গার থাকবেই। বার্গার না খেলে গ্রাসের যেন পেটই ভরে না। জাংক ফুড ছিল তার প্রিয়। একটা সময় বুঝতে পারলেন ক্রীড়াবিদ হতে হলে কি করতে হবে। অলিম্পিকে পদক জয় করতে হলে জীবনে পরিবর্তন হওয়া দরকার। ব্যস হ্যাঁচকা টানে জীবনটা পরিবর্তন করলেন। সকালে ঘুম থেকে উঠে অনুশীলনে যেতে হলে রাতে দ্রুত ঘুমাতে হবে। সব ক্ষেত্রে এসে গেল শৃঙ্খলা।

২০০ মিটার ইভেন্টে সবশেষ রিও অলিম্পিকেও পদক জিতেছিলেন গ্রাস। বোল্টের পেছনে দৌড় শেষ করে স্বাদ নেন রুপার। সেবারের থেকে এবার শূন্য দশমিক ৭ সেকেন্ড কমে নিজের সেরা টাইমিংয়ে দৌড় শেষ করে সোনা জিতেন এই কানাডিয়ান অ্যাথলেট।

১০০ মিটার ইভেন্টে নিজের সেরাটা দিয়েও সোনা পাননি ডি গ্রেস। তাই পণ করেছিলেন ২০০ মিটারের রেসটা জিতেই ছাড়বেন তিনি। লক্ষ্য পূরণ করে এই অ্যাথলেট বলেন, ‘এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলাম আমি। এর জন্য প্রচুর পরিশ্রম করেছি। ১০০ মিটার ইভেন্টের পর আমি কিছুটা হতাশ ছিলাম। কেননা আমি আরো ভালো করতে পারতাম। তারপর নিজেকে বলেছি, আমাকে ২০০ মিটারে স্বর্ণ পেতে হবে।’

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *