বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

চুল তেলতেলে হয়ে গেলে যা করবেন  

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

বৃষ্টির দিনগুলোতে শ্যাম্পু করে দিন না গড়াতেই চুল আবার তেলেতেলে হয়ে যাওয়ার সমস্যায় অনেকেই সম্মুখীন হচ্ছেন। চুলে চিরুনি ছোঁয়ালেই গুচ্ছ গুচ্ছ চুল ঝরেও পড়ছে। এছাড়া প্রতিদিন শ্যাম্পু করাটাও বেশ ঝামেলা। তাই চুলের নিয়মিত যত্ন নিতে হবে। এতে করে চুল ও তালুর তেলতেলে অবস্থা ক্রমশ কমতে থাকবে। জেনে নিন কীভাবে বর্ষায় চুলের যত্ন নিবেন।

 

অনেকে মনে করেন চুল আরো তেলতেলে হয়ে যাবে, সে কারণে চুলে তেলই দেওয়া যাবে না। কিন্তু তেল না ব্যবহার করা কোনো সমাধান নয়। বরং এমন তেলতেলে তালুর সমস্যা থাকলে নিয়মিত ব্যবহার করতে হবে নারকেল তেল। সপ্তাহে অন্তত ২দিন মাথায় তেল দেওয়ার চেষ্টা করুন। চুলের যত্ন নিতে এই উপায়টি একেবারে প্রাচীন। এতে চুলের গোড়া যেমন মজবুত হবে, তেমনি চুলের উজ্জ্বলতাও বাড়বে।

 

অনেকেই বলে থাকেন যাদের চুল ও ত্বক তেলতেলে হয়ে যাওয়ার সমস্যা থাকে, তাদের কন্ডিশনার প্রয়োজন হয় না। সে কথা ঠিক নয়। কন্ডিশনার কিছু প্রয়োজনীয় পুষ্টি জোগায়, যা সব ধরনের চুলেরই প্রয়োজন।

 

নারকেল তেল ও কন্ডিশনার ব্যবহারের পাশাপাশি আর একটি কাজ করা জরুরি। তা হল অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে চুলের পরিচর্যা। এক কাপ পানিতে এক চামচ ভিনিগার মিশিয়ে নিন। তারপরে তা মাথার তালুতে ভালো ভাবে ম্যাসাজ করুন। ভালো উপকার পাবেন।

 

অ্যালোভেরা যেমন ত্বকের জন্য কার্যকরী তেমনি চুলের জন্যও ভীষণ উপকারি। অ্যালোভেরার মধ্যে থাকে ভিটামিন-ই। যা স্কাল্পের পরিচর্চার জন্য আদর্শ। এছাড়া তেলের সঙ্গে মেহেদি মিশিয়ে তা মাথায় লাগালে চুলের জন্য উপকার পাওয়া যায়। তবে মেহেদি ব্যবহার করার সময় অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখবেন, ৩০ মিনিটের বেশি কখনই মেহেদি মাথায় রেখে দেওয়া উচিত নয়।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *