শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

মেসির জার্সি নম্বর ১৯-পিএসজিতে

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ৮ আগস্ট, ২০২১

ইংল্যান্ডের জনপ্রিয় পত্রিকা ‘ডেইলি মিরর’ নিশ্চিত করেছে ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে খেলবেন মেসি। ফ্রেঞ্চ ক্লাবটিতে খেলছেন ব্রাজিলের নেইমার, বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের এমবাপ্পের মতো দুই বিশ্বতারকা ফুটবলার। লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ শেষ হয়েছে ১ জুলাই, রবিবার। এরপর থেকেই ছয়বারের বিশ্বসেরা ফুটবলার ফ্রি খেলোয়াড় হয়ে পড়েন। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা কাপ জেতানো মেসি আসন্ন মৌসুমে কোন ক্লাবে খেলবেন, শুরু হয়ে যায় জল্পনা-কল্পনা। যদিও আলোচনায় ছিল দুই জায়ান্ট ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। গতকাল ইংল্যান্ডের জনপ্রিয় পত্রিকা ‘ডেইলি মিরর’ নিশ্চিত করেছে ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে খেলবেন মেসি। ফ্রেঞ্চ ক্লাবটিতে খেলছেন ব্রাজিলের নেইমার, বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের এমবাপ্পের মতো দুই বিশ্বতারকা ফুটবলার। পিএসজিতে খেলবেন মেসি, দুই দিন আগে নিশ্চিত করেছিলেন ক্লাবটির কাতারিয়ান মালিকের ভাই। অবশ্য ব্রাজিলিয়ান তারকা নেইমার অনেক আগে আভাস দিয়েছিলেন, পিএসজিতে মেসির খেলার। তবে চুক্তির অর্থের পরিমাণ জানাতে পারেনি ইংলিশ পত্রিকা।  

বার্সেলোনায় মেসির জার্সির নম্বর ছিল ১০। ২০১৩-২০১৭ সাল পর্যন্ত চার বছরে মেসির সতীর্থ ছিলেন নেইমার। বার্সায় ব্রাজিলিয়ান তারকার জার্সি নম্বর ছিল ১১। পিএসজিতে নেইমার পড়েন ১০ নম্বর। তাহলে মেসির জার্সি নম্বর কত হবে? মেসি জানিয়েছেন, নেইমারের জার্সি নম্বর ১০ থাকুক, তিনি খেলবেন ১৯ নম্বর পরে। এজন্য পিএসজির ১৯ নম্বর জার্সির মায়া ছাড়তে হচ্ছে স্প্যানিশ উইঙ্গার পাবলো সারাবিয়াকে। মেসি ও নেইমারের সঙ্গে খেলবেন আরেক বিশ্বসেরা এমবাপ্পে। তিন তারকার আক্রমণভাগ হবে নিঃসন্দেহে বিশ্বের সেরা আক্রমণভাগ।

বার্সেলোনায় মেসি ও নেইমারের সঙ্গী ছিলেন উরুগুয়ের লুইস সুয়ারেজ। এখন উরুগুয়ান তারকা খেলছেন স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদে। প্রিয় বন্ধুর ক্যাম্প ন্যু ছেড়ে যাওয়ায় বিষাদের সুর বাজছে এক সময়কার প্রিয় সতীর্থ সুয়ারেজের কণ্ঠে। বিশ্বসেরা ফুটবলারের বার্সেলোনা ছাড়ার বেদনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সুয়ারেজ লিখেছেন, ‘বন্ধু, বার্সেলোনায় যে গল্প লিখেছ তুমি, সেটা বলার হাজারো হাজারো শব্দ আছে ভান্ডারে। যে ক্লাবে তুমি বেড়ে উঠেছ, যে ক্লাবকে তুমি ভীষণ ভালোবেসেছ এবং ইতিহাস সেরা হওয়ার আগে পর্যন্ত সেই ক্লাবটির হয়ে তুমি অনেক শিরোপা জিতেছ। লিভারপুল থেকে আমি যখন বার্সেলোনায় এসেছিলাম, তুমি যেভাবে আমায় বরণ করেছিলে, সারা জীবন মনে থাকবে। বার্সেলোনায় তোমার সঙ্গে আমার হাজারও স্মৃতি। এসব মনে থাকবে আমার। লিও ভীষণ ভালোবাসি তোমায়।’

সতীর্থের বিদায়ে মন পোড়াচ্ছে সার্জিও বুসকেটসেরও, ‘আমরা যারা তোমার সঙ্গে খেলেছি, তাদের জন্য তুমি যা করেছ তার জন্য তোমাকে শুধু ধন্যবাদই দিতে পারি।’

লিভারপুল থেকে আমি যখন বার্সেলোনায় এসেছিলাম, তুমি যেভাবে আমায় বরণ করেছিলে, সারা জীবন মনে থাকবে। বার্সেলোনায় তোমার সঙ্গে আমার হাজারও স্মৃতি।
লিও ভীষণ ভালোবাসি তোমায়।
—- লুইস সুয়ারেজ


 আমরা যারা তোমার সঙ্গে খেলেছি, তাদের জন্য তুমি যা করেছ তার জন্য তোমাকে শুধু ধন্যবাদই দিতে পারি।
—- সার্জিও বুসকেটস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *