শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

ফুটবলের সুপারস্টার লিওনেল মেসিকে নিতে ১০ ফুটবলারকে বিক্রি করবে পিএসজি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ৯ আগস্ট, ২০২১

লিওনেল মেসি ক্লাব বার্সেলোনাকে বিদায় জানানোর পর থেকেই নতুন ঠিকানা হিসেবে গণমাধ্যমে ভেসে আসে পিএসজির নাম। বিশ্বের দামী ফুটবলারদের একজন মেসি। তাই তাকে নেওয়ার সামর্থ্য পিএসজির মতো হাতেগুণা কয়েকটা ক্লাবেরই আছে। মেসিও যাচ্ছেন পিএসজিতে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। তবে মেসিকে পেতে হলে কিছু কাটছাঁট করতে হবে ফরাসি জায়ান্টদের।

চলতি মৌসুমের দল বদলে এখন পর্যন্ত চার ফুটবলারকে দলে ভিড়িয়েছে পিএসজি। তাদের মধ্যে আনাফ হাকিমি ছাড়া অন্য সবাইকে ফ্রিতে পেয়েছে তারা। মেসিকেও পাবে ফ্রিতে। কিন্তু দিতে হবে চড়া বেতন। তাইতো ক্লাবের ‘ওয়েজ বিল’ সীমার মধ্যে ধরে রাখার জন্য ১০ জন ফুটবলারকে ছেড়ে দিতে যাচ্ছে পিএসজি।

দি অ্যাথলেটিকের প্রতিবেদন বলছে, ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফারের জন্য আর্থিক সামঞ্জস্যতা করতে চায় পিএসজি। যদিও আর্জেন্টাইন ফরোয়ার্ডের কারণে বাণিজ্যিকভাবে লাভবান হবে তারা। তারপরও বেতন বিলের ভারসাম্যতা নিয়ে শঙ্কায় ফরাসি চ্যাম্পিয়নরা।

 

১০ জনের মধ্যে রয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি, রাফিনহা, আন্দের হেরেরা, আব্দৌ দিয়াল্লো, থিলো কেহের ও ইদ্রিসা গায়া। এখনই বিক্রি করতে না পারলে অন্তত লোনে বিভিন্ন ক্লাবে দিয়ে হলেও ভারসাম্য ঠিক রাখবে পিএসজি।

তবে মেসির বেতন ভাতা নিয়ে সংশয় নেই পিএসজির। ৩৫ কিংবা ৪০ মিলিয়ন ইউরো দিতেও প্রস্তুত ক্লাবটি। এ ছাড়া মেসিকে প্যারিসে আনলে স্পন্সরদের কাছ থেকে কয়েকগুণ বেশি অর্থ পাবে তারা। জার্সি বিক্রি থেকেও আসবে বড় অঙ্ক।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *