শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

সাকিবের মাইলফলক নিয়ে শিশির বললেন-আমার প্রিয়তম তোমাকে অভিনন্দন

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজের চারটিতে সাদামাটা পারফরম্যান্স ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ব্যাট হাতে তার রান ১০৩ আর বল হাতে মাত্র ৩ উইকেট।

তবে এই পারফরম্যান্সের চেয়েও যে বিষয়টি নিয়ে তুমুল সমালোচিত হয়েছেন সাকিব- চতুর্থ ম্যাচে এক ওভারেই ৩০ রান দিয়েছেন সাকিব। চার ওভারে দিয়েছেন ৫০ রান!

এ নিয়ে ক্রিকেট অনুরাগীরা যখন সাকিবকে তুলোধোনা করছিলেন তখন এ অলরাউন্ডারের হয়ে কথা বলেছিলেন তার সহধর্মিনী উম্মে আহমেদ শিশির।

নিজের ফেসবুক পেজে লিখেছিলেন, সাকিব ফিরে আসবেন, পরের (শেষ) ম্যাচেই। জাত চেনাবেন তার।

সাকিবকে দলের মূল পারফরমার উল্লেখ করে শিশির জানিয়েছিলেন, সাকিব যে ম্যাচে খারাপ খেলে তাতে হেরে যায় বাংলাদেশ। তিনি শেষ ম্যাচেই ফিরবেন।

আর সাকিব যেন স্ত্রীর কথা রাখলেন। ব্যাট হাতে না পারলেও বল হাতে দুর্দান্ত পারফর্ম করলেন। আজ সাকিবের বোলিং ফিগার ৩.৪-১-৯-৪

মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট। টি-টোয়েন্টির মতো ফরম্যাটে ১টি মেডেনও আছে!

এদিকে আজ ব্যাট হাতে ২০ বলে ১১ রান আর প্রথম দুই উইকেট নিয়ে (ম্যাথু ওয়েড ও অ্যাস্টন টার্নার) বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য এক মাইলফলক স্পর্শ  করেছেন সাকিব।

ক্রিকেট বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে সাকিব ব্যাট হাতে ১ হাজার রান সংগ্রহের পাশাপাশি শিকার করেন ১০০ উইকেট।

সাকিবের এভাবে ফিরে আসা আর মাইলফলক ছোঁয়া নিয়ে স্ট্যাটাস দিয়েছেন উম্মে আহমেদ শিশির। লিখেছেন, ‘এবং এটা একটা দুর্দান্ত জয়। সিরিজের শেষটা অসাধারণ। আমার প্রিয়তম (সাকিব আল হাসান) তোমাকে অভিনন্দন এমন অসাধারণ মাইলফলক ছোঁয়ার জন্য। তুমি তো গোটা সিরিজে আঙুলে (তর্জনি) চোট নিয়েই খেলেছ। বল গ্রিপে নিতে কষ্ট হয়েছে তোমার। তবুও তুমি তোমার ১০০ শতাংশই ঢেলে দিয়েছ। তুমি বহুবার প্রমাণ করেছ যে তোমার নিজেকে প্রমাণের প্রয়োজন নেই। এমন মধুর জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন।’

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *