বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

বাস-ট্রেন-লঞ্চ চলছে শতভাগ যাত্রী নিয়ে

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ১১ আগস্ট, ২০২১

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে দেওয়া বিধিনিষেধের আওতায় ১৯ দিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে শতভাগ যাত্রী নিয়ে শুরু হয়েছে ট্রেন, বাস ও লঞ্চ চলাচল। এজন্য গতকাল থেকে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশে রেলওয়ে, লঞ্চ ও বাস কর্তৃপক্ষ। করা হয়েছে ধোয়ামোছার কাজ। ফলে আবার পুরনো চেহারায় ফিরছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্টেশনগুলো।

 

দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না: বিধিনিষেধ শেষে চালু হওয়া গণপরিবহনে কোনোভাবেই আসন সংখ্যার চেয়ে বেশি যাত্রী বহন করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে পূর্ণ আসনে যাত্রী নেওয়ার অনুমতি দেওয়ায় প্রত্যাহার করা হয়েছে ৬০ শতাংশ বর্ধিত ভাড়াও। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বিআরটিএ।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—সড়কপথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে। আগের ভাড়ায় (৬০ শতাংশ বর্ধিত ভাড়া বাদ দিয়ে ) গণপরিবহন চলবে; অতিরিক্ত ভাড়া কোনোভাবেই আদায় করা যাবে না।

 

গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার/কন্ডাক্টর, হেলপার-কাম ক্লিনার এবং টিকিট বিক্রয় কেন্দে র দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ঈদের পর ২৩ জুলাই শুরু হওয়া কঠোর বিধিনিষেধ গতকালই শেষ হয়েছে। আজ বুধবার সব ধরনের অফিস-বিপণিবিতান খুলে যাবে, গণপরিবহনও নামবে রাস্তায়। কিন্তু তার আগে লকডাউনের শেষ দিন প্রায় সড়কে ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী গাড়ি, সরকারি যানবাহন আর রিকশা-ভ্যানে রাজধানী যে চেহারা পেয়েছে, তা দেখে এক নাগরিকের ভাষ্য: গাড়িরা সব যেন জেগে উঠেছে।

 

গতকাল একদিকে ছিল কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফরমে ঝাড়ুর কাজ। অন্যদিকে পরিচ্ছন্নতাকর্মীরা ব্যস্ত জীবাণুনাশক দিয়ে ট্রেন পরিষ্কারের কাজ। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিধিনিষেধ শেষে আজ বুধবার থেকে সব আসনে যাত্রী নিয়ে চলাচল করবে ট্রেন। কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায়, সুনসান নীরবতা। দুই টিকিট কাউন্টারে হাতে গোনা কয়েক জন যাত্রী টিকিট সংগ্রহ করছেন। গতকাল মঙ্গলবার ১১, ১২, ১৩ ও ১৪ আগস্টের ট্রেনের টিকিট দেওয়া হয়েছে।

 

সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। স্টেশনের ১০টি কাউন্টারে টিকিট বিক্রি করা হচ্ছে। টিকিট কাউন্টারে ভিড় না থাকলেও প্ল্যাটফরমের ভেতরে ভিড় ছিল পরিচ্ছন্নতাকর্মীদের। ধুয়েমুছে প্ল্যাটফরম পরিষ্কার করছে একদল কর্মী। আরেক দল ব্যস্ত ছিল জীবাণুনাশক দিয়ে ট্রেনের ভেতর ও বাইরে পরিষ্কারে। সার্বিক প্রস্তুতির বিষয়ে কমলাপুর রেলওয়ের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, করোনার স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী নিয়ে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। ঢাকা থেকে ২৫ জোড়া আন্তঃনগর ও ১২ জোড়া মেইল-কমিউটার ট্রেন চলাচল করবে।

 

 

এদিকে বাংলাদেশ রেলওয়ে যাত্রীদের জন্য বিশেষ কিছু নির্দেশনা দিয়েছে। যার মধ্যে রয়েছে—কোনো প্রকার ভাড়া বাড়ানো হবে না। সব অগ্রিম টিকিট যাত্রার পাঁচ দিন আগে ক্রয় করা যাবে। তবে অনলাইনে ক্রয়কৃত টিকিট ফেরত দেওয়া যাবে না। কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার থেকে দেওয়া হবে। আসনবিহীন টিকিট বিক্রয় বন্ধ থাকবে। ট্রেনে ভ্রমণ ইচ্ছুক যাত্রীদের নিজ নিজ টিকিট নিশ্চিত করেই কেবল ট্রেনে ভ্রমণের জন্য অনুরোধ করা হয়েছে। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। মাস্ক ব্যতীত কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *