বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

শিমুলিয়া-বাংলাবাজারে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের উপচেপড়া ভিড়

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ১১ আগস্ট, ২০২১

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের উপচেপড়া ভিড় রয়েছে। কঠোর লকডাউন উঠিয়ে নেয়ায় যাত্রীদের ঢল নেমেছে মাওয়া শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে। করোনার বিধিনিষেধ উপেক্ষা করে ফেরিতে পার হচ্ছেন শত শত যাত্রী। তবে দক্ষিণবঙ্গগামী ২১ জেলায় যাওয়া যাত্রীদের চেয়ে ঢাকামুখী যাত্রীদের উপস্থিতি বেশি।

 

বিআইডব্লিউটিসি জানায়, নদীর দুই পাড়ে ছোট-বড় মিলিয়ে প্রায় আট শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষা রয়েছে। বুধবার মাওয়া শিমুলিয়ার ফেরিঘাট ও লঞ্চ ঘাটে তিল ধারনের ঠাঁই নেই।

 

সরেজমিনে দেখা যায়, শিমুলিয়াঘাটের পার্কিং ইয়ার্ডে শত শত ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়ির সারি। শিমুলিয়াঘাট অভিমুখী সড়কে কয়েক কিলোমিটারজুড়ে দেখা যায় পণ্যবাহী গাড়ি। তবে পণ্যবাহী গাড়ির চেয়ে ব্যক্তিগত গাড়িই বেশি।

 

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ১৭টি ফেরির মধ্যে সচল রয়েছে ৫টি। জরুরি ও পণ্যবাহী গাড়ি পারাপারের জন্য ফেরিগুলো সচল রাখা হলেও পার হচ্ছেন শত শত যাত্রী ও ব্যক্তিগত গাড়ি। এতে পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী গাড়িগুলোকে দীর্ঘক্ষণ ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। আর অতিরিক্ত ভিড় থাকায় যাত্রীরা স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব কিছুই মানছেন না।

আরেক চালক হাসান শরীফ বলেন, শুনলাম শুধু মালামালের গাড়ি পার করবে। এখন দেখি সব প্রাইভেটকার পার হচ্ছে। ফেরিও কম, আমরা আছি দুর্ভোগে।

ঢাকামুখী কয়েকজন যাত্রীর সাথে কথা বলে জানা যায়, প্রয়োজন ও কর্মস্থলে যোগ দিতেই ঢাকা ফিরছেন তারা। আলী আহমেদ নামের এক যাত্রী বলেন, লকডাউন নেই তাই আমরা ঢাকায় যাচ্ছি। ব্যবসাপ্রতিষ্ঠান খোলা হয়েছে। বাড়িতে থেকে কি করবো। ঢাকায় যাচ্ছি দোকান খুলতে হবে। কিন্তু আমরা তো কাজ করে খাই। কয়দিন আর বসে থাকা যায়।

বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক মো: ফয়সাল বলেন, সকাল থেকে দুই ঘাটে উভয়মুখী যানবাহনের চাপ রয়েছে। শিমুলিয়াঘাটে দক্ষিণবঙ্গগামী তিন শতাধিক ও বাংলাবাজারঘাটে ঢাকামুখী পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। ফেরির সংখ্যা কম আর বাড়তি গাড়ির চাপে পারাপারে বেগ পেতে হচ্ছে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *