শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

লিওনেল মেসিকে স্বাগত জানিয়ে নেইমারের আবেগঘন বার্তা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ১১ আগস্ট, ২০২১

২০১৭ সালে বার্সালোনা ছেড়ে প্যারিস সাঁ-জাঁতে (পিএসজি) যোগ দিলেও নেইমারের সাথে লিওনেল মেসির বন্ধুত্বে সামান্যতমও চিড় ধরেনি। এবার বার্সা ছেড়ে আরো একবার নেইমারের পাশেই পিএসজির হয়ে খেলতে দেখা যাবে আর্জেন্টাইন তারকাকে। বন্ধুর দলে যোগ দেয়ায় স্বাভাবিকভাবেই আপ্লুত নেইমার।

 

দুই লাতিন আমেরিকান তারকার বন্ধুত্বের উদাহরণ এ বছর কোপা আমেরিকা ফাইনালের পরেই গোটা বিশ্ব দেখেছিল। ম্যাচের শেষে মেসির সাথে খোশমেজাজে গল্প করতেও দেখা যায় নেইমারকে। এবার আবারো একই ক্লাবের হয়ে খেলবেন দু'জনে। ওই সুযোগেই মেসিকে সোশ্যাল মিডিয়ায় স্বাগত জানিয়ে দু'জনের পুরনো গোল ও অ্যাসিস্টের ভিডিও পোস্ট করেন নেইমার। ক্যাপশনে লেখেন, ‘পুনরায় একসাথে।’

 

মেসিকে দলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ব্রাজিলিয়ান তারকা। তাকে ম্যাসেজ করা থেকে দলে যোগ দিতে রাজি করানো, পুরো প্রক্রিয়াটির সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন নেইমার। এমনকী মেসির জন্য নিজের ১০ নম্বর জার্সি অবধি ছেড়ে দিতে রাজি ছিলেন তিনি। তবে শেষমেশ যদিও তা হয়নি। পিএসজির হয়ে ১০ নম্বর জার্সিতে দেখা যাবে না মেসিকে। ওই জার্সি নাম্বার থাকছে নেইমারের দখলেই।

 

কাতালোনিয়ায় মেসি ও নেইমার চার বছর একসাথে খেলে দু'টি লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক খেতাব জেতেন। প্যারিসে লুইস সুয়ারেজের বদলে তাদের পাশে থাকবেন কিলিয়ান এমবাপে। বার্সায় ফুল ফোটানোর পরে পার্ক দে প্রিন্সেসেও এই জুটি সাফল্য লাভ করবেন বলেই আশা রাখছেন সকলে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *