শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

পিএসজি চুক্তিতে মেসির ২০২২ বিশ্বকাপ জয়কে প্রাধান্য

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

প্যারিস সেইন্ট জার্মেইঁ বা পিএসজির সাথে দু'বছরের চুক্তি লিওনেল মেসির। তবে ক্লাবের সাথে ওই চুক্তিতে আর্জেন্টিনার হয়ে খেলাকে প্রাধান্য দিচ্ছেন মেসি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব হোক বা ফ্রেন্ডলি ম্যাচ, আর্জেন্টিনার খেলার সাথে পিএসজির খেলা একই সময় হলে, জাতীয় দলের খেলাকে বেছে নিতে পারেন মেসি। চুক্তি অনুযায়ী মেসিকে আটকাবে না পিএসজি। মেসিই রাখতে বলেছেন এই শর্ত।

 

ছোটবেলার ক্লাব বার্সেলোনাকে চোখের পানিতে বিদায় জানিয়ে এখন নতুন ক্লাবে মেসি। শারীরিক পরীক্ষা হয়ে গিয়েছে তার। সই হয়ে গিয়েছে চুক্তিপত্রেও। নেইমার, এমবাপেদের পাশে ৩০ নম্বর জার্সি পরে মেসিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সমর্থকরা। ১৪ অগস্ট রেসিং ক্লাবের বিরুদ্ধে খেলা রয়েছে পিএসজি-র। সেই ম্যাচে দেখা যেতেই পারে মেসিকে।

 

সদ্য কোপা আমেরিকা জেতা মেসি অবশ্য প্রাধান্য দিতে পারেন আর্জেন্টিনার হয়ে খেলাকে। ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ। মেসির ট্রফি বাক্সে একাধিক ট্রফি থাকলেও বিশ্বকাপ নেই। সেই লক্ষ্যেই ২০২২ সালের আগে নিজেকে তৈরি করে নিতে চাইছেন আর্জেন্টিনার অধিনায়ক।

 

তবে মেসিকে সই করানো ফরাসি ক্লাবের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়। মেসি এই প্রতিযোগিতা বার্সেলোনার হয়ে একাধিকবার জিতলেও পিএসজি এখন পর্যন্ত পারেনি। ২০২০ সালে ফাইনালে উঠেও হারতে হয়েছিল বায়ার্ন মিউনিখের কাছে। মেসি, নেইমার, এমবাপেদের নিয়ে এ বার আরো শক্তিশালী আক্রমণ ভাগ পিএসজি-র। ৯ বার লিগ ১ জয়ী পিএসজি-র এ বার পাখির চোখ চ্যাম্পিয়ন্স লিগ জয়।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *