বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

এটিপি টরেন্টো মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিলেন রাফায়েল নাদাল

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

পায়ের ইনজুরির কারণে এটিপি টরেন্টো মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রাফায়েল নাদাল। এর ফলে ইউএস ওপেনে তার খেলা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন।

 

কানাডার এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে নাদালের ৫০তম র‌্যাঙ্কধারী দক্ষিণ আফ্রিকার লয়েড হ্যারিসের বিপক্ষে কোর্টে নামার কথা ছিল। গত সপ্তাহে ওয়াশিংটনে তৃতীয় রাউন্ডে এই হ্যারিসের কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছিল নাদালকে।

 

২০০৫ সাল থেকে বাম পায়ের যে ইনজুরি দেখা দিয়েছিল সেটাই ফ্রেঞ্চ ওপেন থেকে ভোগাচ্ছে বলে নাদাল জানিয়েছেন। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হওয়া বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনেও এখন তার খেলা হুমকির মুখে পড়েছে।

 

বিশ্বের তিন নম্বর খেলোয়াড় নাদাল জানিয়েছেন, ‘গত দুই মাস যাবত আমি এই সমস্যায় ভুগছি। অবশ্যই কানাডায় আমি যে সাফল্য পেয়েছি তারপর এখানে খেলতে না পারাটা সত্যিই হতাশার। মায়োর্কায় ফিরে গিয়ে আগে নিজেকে ফিট করে তুলতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টেনিসটাকে উপভোগ করা। কিন্তু এই মুহূর্তে সেটাই হচ্ছে না।

এর আগে পাঁচবার কানাডিয়ান শিরোপা জিতেছেন ৩৫ বছর বয়সী নাদাল। ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল নোভাক জকোভিচের কাছে পরাজিত হবার পর নাদাল উইম্বলডন ও টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এই ইনজুরির কারণে আগামী সপ্তাহ থেকে শুরু হওয়া সিনসিনাতি মাস্টার্স থেকেও তার নাম প্রত্যাহারের সম্ভাবনা দেখা দিয়েছে। ইতোমধ্যেই এই আসর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচ।

পুরো ক্যারিয়ার জুড়েই নাদাল শারীরিক বিভিন্ন সমস্যার সাথে লড়াই করে এগিয়ে নিয়ে গেছেন। এর মধ্যে তিনি একাধিকবার হাঁটুর সমস্যায় পড়েছেন।

সূত্র : বাসস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *