সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

আইসিসির মাস সেরা ক্রিকেটার সাকিব আল হাসান

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষ স্থান ফিরে পাওয়া ও বোলার র‍্যাংকিংয়ে ১২তম স্থান ওঠে আসার পর পরই জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতলেন সাকিব।

 

জুলাই মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের সাকিব, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ। বাকি দুইজনকে ছাপিয়ে এই পুরস্কার ছিনিয়ে নিলেন বাংলাদেশের ক্রিকেট আইকন সাকিব। জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ১টি টেস্ট, ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলায় এই পুরস্কার জেতেন তিনি।

 

জুলাই মাসে ৭ ম্যাচে সাকিব বল হাতে শিকার করেন ১৬টি উইকেট। আর ব্যাট থেকে আসে ১৮৫ রান। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দল যখন বিপর্যয়ের মুখে পড়েছিল তখন সাকিব ব্যাট হাতে ঢাল হয়ে দাঁড়িয়ে যান এবং দলের জয় নিশ্চিত করেন। স্নায়ুচাপ সামলে ৯৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

 

মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার অনুভূতি জানাতে সাকিব বলেন, ‘আইসিসির জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া খুব সম্মানের। এই মাসে অনেকেই চমৎকার পারফর্ম করেছিলেন এবং সবার মধ্যে থেকে আমি এই পুরস্কারটি পাওয়ায় এটি আমার জন্য বিশেষ পুরস্কার।’

 

‘যখন আমি দলের জয়ে ভূমিকা রাখতে পারি তখনই আমি সবচেয়ে বেশি খুশি হই এবং সন্তুষ্টি পাই। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের জয়ে ভূমিকা রাখতে পেরে আমি খুবই খুশি।’

 

 

জিম্বাবুয়ে সিরিজের পরপরই দেশের মাটিতে বিশ্বসেরা অস্ট্রেলিয়ার বিপক্ষেও সিরিজে দুর্দান্ত ছিলেন সাকিব। ব্যাটে-বলে দলের জয়ে ভূমিকা রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি। এই সিরিজ শেষেই আইসিসি অলরাউন্ডার র‍্যাংকিংয়েও শীর্ষে উঠেছেন তিনি।

 

 

সাকিবের আগে মে মাসে এই পুরস্কার জিতেছিলেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *