মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

সরকার টিকা সংগ্রহে পুরোপুরি ব্যর্থ: মাহমুদুর রহমান মান্না

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

করোনা নিয়ন্ত্রণে প্রায় এক মাস যে কঠোর বিধিনিষেধ পালন করা হয়েছে, তা ‘পুরোপুরি ব্যর্থ হয়েছে’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সর্বোচ্চ কঠোরতম’ লকডাউনে গণপরিবহন বন্ধ রেখেও সংক্রমণের হার কমেনি। নিম্ন আয়ের অসহায় মানুষকে সহায়তা না দিয়ে জোর করে আটকে রাখার চেষ্টা করা হয়েছে। ফলে এই কথিত কঠোরতম লকডাউনও সর্বতোভাবে ব্যর্থ হয়েছে।’

 

করোনার ডেলটা ধরনের দাপটে দেশে সংক্রমণ ও মৃত্যু বাড়ার প্রেক্ষাপটে গত মাসের প্রথম দুই সপ্তাহ দেশে কঠোর বিধিনিষেধ দেয় সরকার। এরপর ঈদুল আজহা ঘিরে আবার এই বিধিনিষেধ শুরু হয়, যা মঙ্গলবার শেষ হয়েছে।

 

করোনার গণটিকাদান নিয়েও সরকারের সমালোচনা করেছেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘সরকার টিকা সংগ্রহে পুরোপুরি ব্যর্থ হয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য সোয়া কোটি ডোজ টিকা হাতে রেখেছে। এরপর কয়েক লাখ টিকা দিয়ে গণটিকা কার্যক্রমের নামে এক সার্কাস শুরু করেছে। যাঁরা প্রথম ডোজ পেয়েছেন, তাঁদের দ্বিতীয় ডোজ পাওয়ার বিষয়টিও অনিশ্চিত। টিকার রেজিস্ট্রেশন করে মাস পার হয়ে গেলেও বেশির ভাগ মানুষই তারিখ পাচ্ছেন না। আবার তারিখ না পেয়ে টিকাকেন্দ্রে গেলে বলা হচ্ছে, তারিখ পেলে তারপর টিকা দেওয়া হবে। এই তারিখ আসবে কবে? কথিত গণটিকা কার্যক্রমও চলেছে আওয়ামী কোটায়। কবে নাগাদ টিকা পাওয়া যাবে, আদৌ পাওয়া যাবে কি না, সেই ব্যাপারে কিছুই বলছে না সরকার।’

চিকিৎসা ব্যবস্থা ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে মন্তব্য করে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, কোথাও আইসিইউ পাওয়া যাচ্ছে না। সেটা বাড়ানোর কোনো উদ্যোগও সরকারের নেই। মানুষের জীবন বাঁচাতে অল্প খরচে যে ‘হাই ফ্লো নাজাল ক্যানুলা’ স্থাপন করা যায়, সেই ব্যাপারেও কোনো ভ্রুক্ষেপ নেই তাদের।

মাহমুদুর রহমান বলেন, হাই ফ্লো নাজাল ক্যানুলার অভাব দূর করতে পারে বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষক ড. তৌফিক হাসান এবং সহকর্মীদের উদ্ভাবিত অক্সিজেট। গত বছর থেকে তারা এটি নিয়ে চেষ্টা করে গেলেও সরকারি কোনো পৃষ্ঠপোষকতা করা হয়নি। তাদেরই বরং অনুমোদনের জন্য ঘুরতে হয়েছে।

সম্ভাব্য দ্রুততম সময়ে ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করে ব্যাপকভাবে উৎপাদন করে সব হাসপাতালে অক্সিজেট পৌঁছানোর ব্যবস্থা করার দাবি জানান মাহমুদুর রহমান মান্না।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *