বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

মৃত্যু সনদপত্রেও মোদির ছবি দেওয়া হোক: মমতা ব্যানার্জিও

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

ভারতে করোনাভাইরাসের টিকা গ্রহণের সনদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেওয়া নিয়ে শুরু থেকেই আপত্তি করে আসছে বিরোধী দলগুলো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এর ব্যতিক্রম নন। এ নিয়ে বহুবার কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন তিনি। এবার তিনি দাবি তুলেছেন, শুধু টিকা সনদেই কেন, মৃত্যু সনদেও (ডেথ সার্টিফিকেট) প্রধানমন্ত্রীর ছবি জুড়ে দেওয়া হোক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জি নিউজ।

 

প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা। সেখানে তিনি বলেন, আমি কাউকে পছন্দ নাও করতে পারি। এরপরও তার ছবি কেনো আমার টিকার সনদে বয়ে বেড়াতে হবে?

 

অভিযোগ তুলে মমতা বলেন, এর মাধ্যমে ভারতের মানুষের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। জোর করে টিকা সনদে প্রধানমন্ত্রীর ছবি যুক্ত করে দেওয়া হচ্ছে। এরপরই কটাক্ষের সুরে তিনি বলেন, এবার তাহলে ডেথ সার্টিফিকেটেও উনার ছবি দেওয়া হোক।

 

ভারতে করোনা টিকা নেওয়ার পর নির্ধারিত অ্যাপ থেকে এর সনদ সংগ্রহ করতে হয়। সেখানে দলমত, এলাকা নির্বিশেষে সবার সনদেই থাকছে নরেন্দ্র মোদির ছবি ও তার দেওয়া বিশেষ বার্তা।

 

এ প্রসঙ্গে বিরোধীদের অভিযোগ, মহামারি নিয়েও আত্মপ্রচারে নেমেছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

 

তবে টিকা সনদে মোদির ছবি ও বার্তা থাকার যৌক্তিকতা নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার বলেছেন, টিকা সনদে প্রধানমন্ত্রীর বার্তা ও ছবি জনস্বার্থে প্রচারিত হচ্ছে। টিকা নেওয়ার পরেও উপযুক্ত আচরণ অনুসরণ করা উচিত। এর গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই নরেন্দ্র মোদির ছবি ও বার্তা রাখা হয়েছে সনদে। এটি করোনাবিরোধী প্রচারকে আরও শক্তিশালী করছে।

 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *