সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

বাংলাদেশের পাসপোর্ট প্রস্তুত কার্যক্রম সকল বিদেশি মিশনে বন্ধ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে পাসপোর্ট কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মেশিন রিডেবল পাসপোর্টের সার্ভার সঠিক সময়ে হালনাগাদ না করায় পাসপোর্ট তৈরির কাজ থমকে গেছে। গত ১ মাস ধরে একটিও পাসপোর্ট প্রিন্ট হয়নি বলে জানা গেছে।

 

গতকাল বুধবার কুয়েতের বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকায় অবস্থিত বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সার্ভারে কারিগরি ত্রুটি সৃষ্টি হওয়ায় বিদেশে বাংলাদেশের সকল মিশনের পাসপোর্ট প্রস্তুত কার্যক্রম ঢাকা থেকে বন্ধ রয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতি দ্রুত এ সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। যে সকল বাংলাদেশী নাগরিক পাসপোর্ট পাওয়ার জন্য বাংলাদেশ দূতাবাস, কুয়েতে ২২ মে, ২০২১ তারিখ থেকে আবেদন জমা দিয়েছেন (যাদের পাসপোর্ট ডেলিভারি তারিখ ২২ আগস্ট, ২০২১ হতে) তাদের পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম ২২ আগস্ট, ২০২১ ইং থেকে কারিগরি ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত আপাতত বন্ধ থাকবে। তবে সমস্যা সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে তা জানানো হবে।

 

এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময়ে পাসপোর্টের আবেদন গ্রহণের কার্যক্রম যথারীতি চলবে। আকামা নবায়ন ও বাংলাদেশ ভ্রমণের প্রয়োজনে বিনামূল্যে দুই বছর পর্যন্ত বর্তমান পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি ও ট্রাভেল পারমিট ইস্যু কার্যক্রম চলমান থাকবে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *