বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

বিয়ে করে রোমান্টিক মুডে আছি:নিলয় আলমগীর

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

হুট করেই বিয়ের খবর প্রকাশ্যে আনেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। কনে তাসনুভা তাবাসসুম হৃদি, হোম ইকোনমিক্সের ছাত্রী। বাড়ি ঢাকার মগবাজারে। লেখালেখির সঙ্গেও যুক্ত আছেন তিনি। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত, পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন এই দম্পতি।

গতকাল রাতে নিলয় তার ফেসবুকে বিয়ের একটি ছবি প্রকাশ করেন। আর তার ক্যাপশনে লিখেছেন, ‘বিয়ে করে খুব রোমান্টিক মুডে আছি, কেউ বাজে কিছু লিখবেন না।’

তার এমন স্ট্যাটাসের পরও আটকানো যায়নি নেটিজেনদের নেতিবাচক মন্তব্য। তবে বেশির ভাগ ভক্ত-অনুসারীরা শুভেচ্ছা জানিয়েছেন এই দম্পতিকে।

 

এদিকে, গত বছর লকডাউনের সময় অনলাইনে হৃদির সঙ্গে নিলয়ের পরিচয়। এরপর বন্ধুত্ব, তারপর প্রেম। আর চলতি বছরের লকডাউনে সেই প্রেমকে পরিণতি দেন তারা। গত ৭ জুলাই পারিবারিকভাবে বিয়ে করেন নিলয়-হৃদি।

বিয়ে প্রসঙ্গে গতকাল নিলয় বলেন, ‘আসলে ঘটনাটা ঘটেছে গত মাসে। ৭ জুলাই আমরা বিয়ে করি। এখন আমরা একসঙ্গেই আমাদের বাসাতে আছি। করোনার কারণে তেমন কাউকে জানাইনি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। যেন আগামী দিনগুলো সুন্দর পৃথিবীতে সুন্দর করে বাঁচতে পারি।’

তিনি আরও জানান, তার বোন অস্ট্রেলিয়ায় থাকেন। তিনি দেশে ফিরলে তখনই হবে বিবাহোত্তর সংবর্ধনা।

বিয়ে অনুষ্ঠানের আগে সম্ভব হলে দেশের বাইরে মধুচন্দ্রিমায় যাবেন তারা। যেহেতু এখন লকডাউন খুলে দেওয়া হয়েছে, তাই দেশের মধ্যেই কয়েকটি জায়গায় একসঙ্গে ঘুরে আসতে চান এই নবদম্পতি।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *