শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত করে অকারণে মিথ্যাচার করা : ডা. জাফরুল্লাহ চৌধুরী

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, অকারণে যদি আজ বঙ্গবন্ধুকে সিরাজ সিকদারের মৃত্যুর জন্য টানাটানি করা হয়, সেটা খুবই জঘন্য কাজ হবে। একইভাবে ভুল কাজ হচ্ছে, জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত করে অকারণে মিথ্যাচার করা। এটাকে অ্যাটেনশান ডাইভারশন বলে।

শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাগরিক সমাজের ব্যানারে অবিলম্বে সবার জন্য টিকা, সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ও জনজীবন সচল রাখার ৩ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে এ সমাবেশ হয়।

সমাবেশে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রহিম, জেএসডি'র কার্যকারী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক সভিপি নূরল হক নূর, রাষ্ট্র চিন্তার সদস্য এডভোকেট হাসনাত কাইয়ুম ও গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক। সভা পরিচালনা করেন সাগরকি ঐক্যের ডা. জাহিদুর রহমান ও ভাসানী অনুসারী পরিষদের জাহাঙ্গীর আলম মিন্টু।

 

ডা. জাফরুল্লাহ অভিযোগ করেন, গোয়েন্দা বাহিনী অন্যদিকে দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য পরীমনি আবিষ্কার করেছে, তারা সম্রাট আবিষ্কার করেছে। করোনার টিকা দিতে না পারেন, ডেঙ্গুর চিকিৎসা করুন। মশারী দিন। প্যারাসিটামল দিন। ডেঙ্গুর চিকিৎসা করতে বেশি কিছু লাগবে না।

মাহমুদুর রহমান মান্না বলেন, করোনা বিশ্বব্যাপী কয়েক লাখ লোক নিয়ে গেছে। বাংলাদেশে কয়েক হাজার মানুষ মারা গেছে। একমাস লকডাউন ছিল করোনা কমেনি। এখনও করোনায় মানুষ মারা যাচ্ছে। লকডাউন খুলে দেওয়ায় মানুষ কাজ করে খেতে পারবে, তবু স্বাস্থ্যবিধি মানতে হবে। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী জনগণের জীবনের নিরাপত্তার কথা ভাবেন না।

জোনায়েদ সাকী বলেন, দেশে মানুষ মরছে, দুর্নীতি হচ্ছে; এসব সংকটের দিকে যাতে মানুষের দৃষ্টি না যায়, তাই পরীমণি নিয়ে এই ব্যস্ততা।

ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেন, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ ১৫ মাস ধরে বন্ধ। এ নিয়ে সরকারে কোন ভ্রুক্ষেপ নাই। শিক্ষা প্রতিষ্ঠান খুলতে একেক সময় একেক তারিখ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত সুনির্দিষ্ট একটা রোডম্যাপ দিতে পারে নাই। আমরা দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশনা চাই।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *