শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

মেসিবিহীন বার্সেলোনার শুরু…..

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

লিওনেল মেসি আর বার্সেলোনা; ছিল মুদ্রার এপিঠ-ওপিঠ। এতটা গাঢ় বন্ধনও হলো ছিন্ন। যেটা মেসির জন্য যেমন নতুন অধ্যায় শুরুর পালা, বার্সার জন্যও তেমন। ২১ বছর যে ক্লাবকে আগলে ৩৫টি শিরোপা জিতেছেন তাকে ছাড়া নতুন ঠিকানায় মেসিকে যে প্রথম থেকেই সাজাতে হবে সব। বার্সার বেলায়ও তার ব্যতিক্রম হবে না। এরই মধ্যে মাঠের বাইরে মেসির প্রভাব টের পাচ্ছে দলটি। টিকিট বিক্রি হচ্ছে কম, ফ্যান-ফলোয়ারে ভাটার টান। সেইসঙ্গে স্পন্সররা পাকাচ্ছে ঝামেলা। এসবের মধ্যে আজ আবার লা লিগার নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে কাতালানরা। প্রথম ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে তারা।

গোল নেই, দুই দলের গোল সমান কিংবা জিততে হলে একটা গোল করতে হবে- এমন সব পরিস্থিতিতে গেল দুই দশক মেসিই ছিলেন বার্সার ত্রাতা। হয় নিজে গোল করে বার্সাকে বাঁচিয়েছেন, না হয় সতীর্থদের দিয়ে গোল করিয়ে জয়টা এনে দিয়েছেন। এখন যখন মেসি নেই ওই কাজটা করবে কে। প্রশ্নটা বার্সা সমর্থকদের মাথায়ও ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক, বার্সার আক্রমণভাগে নতুন কয়েকজন যোগ দিয়েছে। নেদারল্যান্ডসের ডিপাই আছেন, প্রীতি ম্যাচেও ভালো পারফর্ম করেছেন তিনি। চোট কাটিয়ে ফিরেছেন আনসু ফাতি। সেইসঙ্গে ব্রাথওয়েটও ছন্দে। আন্তোনিও গ্রিজম্যানও খোলস ছেড়ে বের হতে চাইছেন। তাদের ওপর কোম্যান ভরসা রাখতেই পারে। 

কিন্তু ফুটবল তো বুদ্ধির খেলাও। প্রতিপক্ষের গোলমুখে মেসি যেমন ভয়টা তৈরি করতেন। ডি বক্সের বাইরে থেকে ম্যাজিক্যাল ফ্রি কিকে যেভাবে বিশ্বের বাঘা বাঘা গোলকিপারকে বোকা বনে পাঠাতেন। ডেপাই-ফাতিরা তার কতটুকু করতে পারবেন- সেটাই দেখার অপেক্ষা। চিন্তা, টেনশন বা শূন্যতা যা-ই থাকুক, বার্সাও চাইছে মেসির চ্যাপ্টারটা ক্লোজ করে সামনে এগোতে। ঠিক যেমন কোম্যানও বলেছেন, 'মেসি এখন অতীত, আমাদের বর্তমান নিয়ে ভাবতে হবে। দলে বেশ কয়েকজন তরুণ ফুটবলার আছে। আমরা তাদের প্রতি বাড়তি নজর দিচ্ছি। গত কয়েকদিন যা হলো সেটা নিয়ে চিন্তা করার সময় এখন নেই। আমাদের ক্লাবের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে।'

মেসি নেই- আক্রমণ ভাগটাকেই ঢেলে সাজানোর চিন্তা বার্সা কোচের। এরই মধ্যে তাকে ছাড়া ট্রায়ালও সেরে ফেলেছে দলটি। এখন মূল মঞ্চে দেখানোর সময়। গ্রিজম্যান, ডিপাই, ফাতি আর ব্রাথওয়েট- এই ক'জন কোম্যানের মূল অস্ত্র। সঙ্গে বদলি হয়ে কিছু সময় খেলতে পারেন ত্রিনকাও আর উসমান ডেম্বেলে। বাকি ফরমেশনে খুব একটা পরিবর্তন হওয়ার কথা নয়। তবে ডিফেন্সে এমারসন ও গার্সিয়াকেও যোগ করতে পারেন বার্সা কোচ।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *