সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা

হবিগঞ্জে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৬

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নছরতপুর নামকস্থানে কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে নারী পুরুষসহ ৬ জনের প্রাণহানি ঘটেছে। আহত এক নারীকে সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

আজ সোমবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনাটি ঘটে। হতাহতদের বাড়ি চুনারুঘাট উপজেলায়।তারা প্রাণ কোম্পানির শ্রমিক বলে জানা গেছে।

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, চুনারুঘাট থেকে সিএনজি আটোরিকশার চালকসহ ৭জন যাত্রী অলিপুর দিকে যাচ্ছিলেন। নছরতপুর রেল গেটের কাছে সিএনজি অটোরিকশা চালক একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বিপরীতমুখী কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ বাধে।ঘটনাস্থলেই মারা যান চালকসহ ৪ পুরুষ ও ২ নারী। আহত এক নারীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক চুনারুঘাট উপজেলার সাকির মোহাম্মদ ইউনিয়নের ফান্ডাইল গ্রামের আহাদ মিয়া (৩০), তার স্ত্রী হনুফা (২৫), একই গ্রামের সোহাগ মিয়া (২৮), স্বপন মিয়া (২৫), একই উপজেলার শ্রীবাউর গ্রামের রাহেলা (৩০), আলমগীর মিয়া (২৮)। আহত রাজিয়ার (২৮) বাড়ি শ্রীবাউর গ্রামে।

 

 

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ম্যানেজার আরিফুল ইসলাম জানান, নিহত ও আহতরা অলিপুর প্রান কোম্পানির শ্রমিক বলে জানা গেছে। ঘটনার পর পর স্থানীয় লোকজনের সহায়তায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার বিগ্রেডের কর্মীরা লাশগুলো বের করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়। দুর্ঘটনার কারণে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ট্রাক ও সিএনজি আটোরিকশাটি জব্দ করেছে। ট্রাক চালক পালিয়ে গেছে।

 

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে তানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান হাইওয়ের ওসি মাইনুল ইসলাম।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *