বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু 

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনা পজিটিভ ৪ জন, করোনা নেগেটিভ হওয়ার পরও শারীরিক জটিলতায় ১ জন এবং করোনার উপসর্গে ৫ জন মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

রামেক পরিচালক জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ২ জন নওগাঁর ১ জন ও পাবনার ২ জন। মৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৬ জন নারী। এদের মধ্যে ৪ জনের বয়স ৬১ বছরের ঊর্ধ্বে, ৩ জনের বয়স ৫১ বছরের ঊর্ধ্বে, ২ জনের বয়স ৪১ বছরের ঊর্ধ্বে ও ১ জনের বয়স ২১ বছরের ঊর্ধ্বে।

 

 

তিনি জানান, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ২৮৯ জন। এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন। এদিন সকাল পর্যন্ত করোনা ইউনিটের আইসিইউতে রয়েছে ২০ জন।

 

 

 

ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৫৭ জনের করোনা পজিটিভ রয়েছে। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮৪ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন।

 

 

রামেক হাসপাতাল পরিচালক জানান, সোমবার রাজশাহীর দুইটি ল্যাবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪৬২ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনের করোনা পজিটিভ হয়েছে। বর্তমানে রাজশাহীতে করোনা শনাক্তের হার কমে দাঁড়িয়েছে শতকরা ১৫ দশমিক ২৭ ভাগ এবং চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার কমে দাঁড়িয়েছে শতকরা ১৯ দশমিক ১৩ ভাগ।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *