শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ

১ সেপ্টেম্বর থেকে সাত কলেজে সশরীরে পরীক্ষা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির স্থগিত হওয়া এবং আটকে থাকা সকল পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর থেকে নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষায় অংশ নিতে হবে। আজ বুধবার সাত কলেজের প্রধান সমন্বয়কারী ও ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে স্নাতকে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা তিন বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন, তাদের শর্ত সাপেক্ষে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এদিন মাকসুদ কামাল বলেন, ‘আগামী  ১ সেপ্টেম্বর থেকে আমরা সশরীরে পরীক্ষা শুরু করবো। স্থগিত থাকা পরীক্ষাগুলো আগে শুরু হবে। তবে এর মধ্যে লকডাউন দেওয়া হলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে।’

 

এছাড়া সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ‘প্রাথমিক অবস্থায় আটকে থাকা এবং স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে এবং পরে অন্যান্য শিক্ষাবর্ষের রুটিনও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।’

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *