রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

দেশে তৃতীয় ঢেউয়ের পথে করোনা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

দেশে প্রায় তিন সপ্তাহ ধরে করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে। সংক্রমণ বৃদ্ধির ধারায় নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার আবারও ৪ শতাংশ ছাড়িয়েছে। গত এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৯০০-র কাছাকাছি পৌঁছে গেছে। যা গত ১৪ সপ্তাহের সর্বোচ্চ। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্যবিদরা মনে করছেন দেশে করোনার প্রথম ও দ্বিতীয় ওয়েভ শেষে এখন তৃতীয় ঢেউ চলছে। ফলে ভাইরাসটির গণসংক্রমণ শুরু হয়েছে।

 

বুধবার খোদ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির যুগান্তরকে বলেন, করোনা দেশ থেকে যায়নি। বর্তমানে বাংলাদেশসহ চারদিকে যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে তৃতীয়, চতুর্থ ঢেউ বিষয় নয়, ফের গণসংক্রমণ চলছে বলা যেতে পারে। তাছাড়া শুধু বাংলাদেশ নয়, ভাইরাসটি সারাবিশ্বেই নাস্তানুবাদ পরিস্থিতি তৈরি করছে। নতুন ধরন ওমিক্রন ছাড়াও আরও ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। বাংলাদেশে আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

তিনি বলেন, মানুষ সচেতন না হলে এটি মোকাবিলা কোনোভাবেই সম্ভব নয়। তবে আগামী দুই মাস যদি আমরা কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলি তবে সবাই উপকৃত হব। এক্ষেত্রে সঠিক নিয়মে মাস্ক পরা, সভা-সমাবেশ বন্ধ, ছোট পরিসরে সামাজিক অনুষ্ঠান করে শতভাগ স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। তবেই শনাক্তের হার কমবে, রোগীরা পরিপূর্ণ সেবা পাবে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

বিশেষজ্ঞরা বলছেন, দেশে ১০ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। স্বাস্থ্যবিভাগ আরও ২৫ জনকে সন্দেহভাজন তালিকায় রেখেছে। সীমান্তসংলগ্ন পার্শ্ববর্তী দেশগুলোতেও পরিস্থিতি খারাপ হচ্ছে। যদিও সরকার ঊর্ধ্বমুখী সংক্রমণসহ নতুন ধরন প্রতিরোধে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে। তবে মাঠ পর্যায়ের বাস্তবতা মাথায় না রেখে গৎবাঁধা কিছু নির্দেশনা বাস্তবায়নের ব্যাপারে চ্যালেঞ্জ বাড়ছে। কারণ এখনো অর্ধেকের বেশি মানুষ পূর্ণ ডোজ টিকার আওতায় আসেনি। সীমান্ত এলাকা অরিক্ষত রয়েছে। স্থানীয় সরকার নির্বাচন, রাজনৈতিক সভা-সমাবেশ ও মেলা চলছে। সব ধরনের প্রতিষ্ঠান খোলা রয়েছে। গণপরিবহণ, পর্যটন কেন্দ্র, সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান-সবখানে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে।

বিশেষজ্ঞরা আরও বলছেন, ভারতে এখন পর্যন্ত ২১৩৫ জনের দেহে ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে মহারাষ্ট্রে ৬৫৩ জন এবং রাজধানী দিল্লিতে ৪৬৪ জন আক্রান্ত হয়েছেন। ওমিক্রনে আক্রান্ত হয়ে ভারতে প্রথম একজনের মৃত্যু হয়েছে বলে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। অন্যদিকে বাংলাদেশেও দিন দিন শনাক্তের সংখ্যা বাড়ছে। এতে সহজেই বলা যায়, দেশে গণসংক্রমণ শুরু হয়েছে।

বিশিষ্ট চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক ডা. লিয়াকত আলী যুগান্তরকে বলেন, বর্তমান সংক্রমণ পরিস্থিতিকে তৃতীয় ঢেউ বা গণসংক্রমণ দুটোই বলা যায়। কারণ নতুন ধরন ওমিক্রন খুবই সংক্রামক। এটি দ্রুত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভারতে ৪৯ শতাংশ শনাক্ত হয়েছে। বুধবার একদিনে ৯ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। আমাদের দেশেও এটি চলে এসেছে। ইতোমধ্যে বিভিন্ন জায়গায় গুচ্ছ সংক্রমণ শুরু হয়েছে। এটা আরও বৃদ্ধি পাবে। ফলে মোকাবিকলার জন্য জোর প্রস্তুতির প্রয়োজন। সরকারের আগের যেসব নির্দেশনা রয়েছে সেখান থেকে কাটছাঁট করে প্রয়োজনীয় পদক্ষেপ যথাযথ বাস্তবায়ন করতে হবে।

বুধবার মহাখালীর অনুষ্ঠানে ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে নির্বাচনের তফসিল না দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির। তিনি বলেন, ‘দেশে সংক্রমণ বাড়ছে, মানে নতুন ভ্যারিয়েন্ট আছে। তবে কোন ধরন ছড়াচ্ছে, সেটার পেছনে না ছুটে এখনই সবাইকে সতর্ক হওয়া উচিত। সংক্রমণ যেন আবারও দ্রুত না ছড়ায় এবং সেটি মহামারি আকার ধারণ না করতে পারে। সেজন্য নির্বাচন কমিশনকে নতুন তফসিল না দেওয়ার অনুরোধ জানাই।’

এদিকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৯২ জনের মধ্যে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৩ জনের। তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, এর চেয়ে বেশি রোগী এক দিনে শনাক্ত হয়েছিল সর্বশেষ ২৯ সেপ্টেম্বর। সেদিন ১১৭৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর এসেছিল। নতুন রোগীদের নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জনে।

এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৯০ জন। মঙ্গলবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩ দশমিক ৯১ শতাংশ। বুধবার তা বেড়ে ৪ দশমিক ২০ শতাংশ হয়েছে। এর বেশি শনাক্তের হার সর্বশেষ ছিল গত ২৮ সেপ্টেম্বর। সেদিন প্রতি ১০০টি নমুনা পরীক্ষায় ৪ দশমিক ৪৮ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছিল।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *