সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

অলিম্পিকের জন্য জাপান জরুরি অবস্থা এক সপ্তাহ বাড়াবে

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

অলিম্পিক অনুষ্ঠান শুরুর এক সপ্তাহের মধ্যে ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জাপান সরকার ভাইরাস সংক্রমণ রোধকল্পে জরুরি অবস্থার মেয়াদ টোকিওতে আরো এক সপ্তাহ বাড়াবে এবং শুক্রবার আরো চারটি অঞ্চলে বিধি-নিষেধ আরোপ করবে। 


বৃহস্পতিবার জাপানের রাজধানীতে রেকর্ড সংখ্যক নতুন সংক্রমণ বেড়েছে। প্রথম বারের মতো দেশব্যাপী সংক্রমণ ১০ হাজার ছাড়িয়েছে। 
করোনার কারণে পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিক ২০২০ আয়োজকরা এই অনুষ্ঠানের সাথে সম্পর্কিত ২৭টি নতুন সংক্রমণের রিপোর্ট পাওয়া গেছে। যাএখন পর্যন্ত সর্বোচ্চ। তবে তারা জোর দিয়ে বলেছে, এর সাথে জাপানের সংক্রমণ বৃদ্ধির কোন সম্পর্ক নেই। 


প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেছেন, সরকার ‘জরুরি ভিত্তিতে কাজ করছে’ এবং শুক্রবার সংক্রমণ বিরোধি ব্যবস্থা জোরদারের ঘোষণা দেয়া হবে। টোকিওতে চলমান জরুরি অবস্থায় রেস্টুরেন্ট এবং বার খোলা রাখার সময় হ্রাস এবং অ্যালকাহোল বিক্রি থেকে বিরত রাখার ব্যবস্থা রাখা হয়েছে। ২২ আগস্ট নাগাদ এই এই নিষোধাজ্ঞা শেষ হওয়ার কথা রয়েছে। তবে সরকার মাসের শেষ দিন পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়ানোর পরিকল্পনা করেছে। 
সরকারের মুখপাত্র কাটসুনো বুকাতো শুক্রবার সাংবাদিকদের বলেন, দক্ষিণ ওকিনাওয়ার জরুরি অবস্থার ক্ষেত্রেও এই মেয়াদ বাড়ানো হবে এবং রাজধানী ও ওসাকার পশ্চিমে আশ পাশে আরো তিনটি অঞ্চলেও কঠোর বিধি নিষেধের আওতা সম্প্রসারিত হবে। অলিম্পিক ৮ আগস্ট পর্যন্ত চলবে। প্যারালিম্পিক ২৪ আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্যারালিম্পিকে দর্শকদের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। 
অলিম্পিক আয়োজকরা বলেছেন, শুক্রবার এই অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ জন ক্রীড়াবিদ রয়েছেন। এ নিয়ে চলতি মাসে মোট ২২৫  জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৯৮ জন বিদেশ থেকে এই গেমসে অংশ নিতে এসেছেন। 
আয়োজকরা বলেছেন, প্রায় ৩৯ হাজার ৮শ’ লোক এই অনুষ্ঠানের জন্য জাপানে এসেছেন। সূত্রঃ বাসস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *