বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

চট্টগ্রামে করোনায় রেকর্ড ১ হাজার ৪৬৬ জন আক্রান্ত, ৯ রোগীর মৃত্যু

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ৪৬৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৩৭ দশমিক ৩৭ শতাংশ। এ সময়ে ৯ রোগীর মৃত্যু হয়। সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে আজ এতথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এন্টিজেন টেস্ট, কক্সবাজার মেডিকেল কলেজ ও দশ ল্যাবে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ৩ হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ১ হাজার ৪৬৬ জন পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে শহরের বাসিন্দা ১ হাজার ৮৫ জন ও চৌদ্দ উপজেলার ৩৮১ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ রাউজানে ৬২ জন, বোয়ালখালীতে ৪৮ জন, হাটহাজারীতে ৪৫ জন, রাঙ্গুনিয়া ও সাতকানিয়ায় ৩৮ জন করে, ফটিকছড়িতে ৩৩ জন, সীতাকু- ও চন্দনাইশে ২৬ জন করে, মিরসরাইয়ে ১৯ জন, সন্দ্বীপে ১৭ জন, বাঁশখালীতে ১২ জন, আনোয়ারায় ৭ জন এবং লোহাগাড়া ও পটিয়ায় ৫ জন করে রয়েছেন। 


জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৮১ হাজার ২১৭ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৬০ হাজার ৯০৭ জন ও গ্রামের ২০ হাজার ৩১০ জন। 
করোনায় আক্রান্তদের মধ্যে গতকাল নগরীর ৫ জন ও গ্রামের ৪ জনের মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে এখন ৯৫৮ জনে দাড়িয়েছে। এতে শহরের বাসিন্দা ৫৭৪ জন ও গ্রামের ৩৮৪ জন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ৩ এপ্রিল চট্টগ্রামে করোনার প্রথম ভাইরাসবাহক শনাক্তের পর গতকাল একদিনে সর্বোচ্চ সংখ্যক পজিটিভ শনাক্ত হয়। একদিন আগে ২৮ জুলাই সবচেয়ে বেশি ১ হাজার ৩১৫ জন সংক্রমণের রেকর্ড হয়েছিল। করোনার প্রথম ঢেউয়ের সময় গত বছর ৩০ জুন আক্রান্তের সংখ্যা একদিনে সর্বোচ্চ ৪৪৫ জন পর্যন্ত ওঠেছিল।


গতকাল ৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি মাসের প্রথম ২৯ দিনে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫১ জনে। একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয় ২৬ জুলাই, ১৮ জন। ওইদিনের সংক্রমণ হারও এ যাবতকালে সবচেয়ে বেশি, ৩৮ দশমিক ৬৫ শতাংশ। 
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, নমুনা সংগ্রহের বিভিন্ন বুথে গতকাল ৯০১ জনের এন্টিজেন টেস্ট করানো হয়। এতে শহরের ১১৫ ও গ্রামের ২১৩ জন পজিটিভ বলে জানানো হয়। 


ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮৫৭ জনের নমুনা পরীক্ষায় শহরের ৯৭ ও গ্রামের ৪৩ জন জীবাণুবাহক পাওয়া যায়। ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৬৯ টি নমুনায় শহরের ৯৭ ও গ্রামের ৪৭ টিতে ভাইরাস ধরা পড়ে। 


চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৯৭ জনের নমুনার মধ্যে শহরের ৯৫ ও গ্রামের ২২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হন। 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের ৮৮ জন ও গ্রামের ৫ জন জীবাণুবাহক বলে চিহ্নিত হন। 
নগরীর বিশেষায়িত কোভিড চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ পরীক্ষিত ২৮ টি নমুনার মধ্যে গ্রামের একটিসহ ৯ টির পজিটিভ রেজাল্ট আসে। 


বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি ইম্পেরিয়াল হাসপাতালে ২৩৭ টি নমুনা পরীক্ষা করা হলে শহরের ৯২ ও গ্রামের ১১ টি, শেভরনে ২২৩ টি নমুনায় শহরের ৭৬ ও গ্রামের ৬ টি, মা ও শিশু হাসপাতালে ৮৮ টি নমুনায় গ্রামের ৩ টিসহ ৪৬ টি, মেডিকেল সেন্টারে ৪৯ নমুনার মধ্যে শহরের ২৫ টি এবং এপিক হেলথ কেয়ারে ৬৮১ টি নমুনা পরীক্ষায় শহরের ৩৪৯ ও গ্রামের ৩০ টিতে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলে। 
এদিন চট্টগ্রামের ৩ টি নমুনা কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় তিনটিরই রেজাল্ট নেগেটিভ আসে।


ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে দেখা যায়, এন্টিজেন টেস্টে ৩৬ দশমিক ৪০ শতাংশ, বিআইটিআইডি’তে ১৬ দশমিক ৩৩, সিভাসু’তে ৩৮ দশমিক ০২, চমেকে ৩৯ দশমিক ০২, চবিতে ৪৮ দশমিক ৯৪, আরটিআরএলে ৩২ দশমিক ১৪, ইম্পেরিয়ালে ৪৩ দশমিক ৪৬, শেভরনে ৩৬ দশমিক ৭৭, মা ও শিশু হাসপাতালে ৫২ দশমিক ২৭, মেডিকেল সেন্টারে ৫১ দশমিক ০২, এপিক হেলথ কেয়ারে ৫৫ দশমিক ৬৫ এবং কক্সবাজার মেডিকেল কলেজে ০ শতাংশ সংক্রমণ হার নির্ণিত হয়। সূত্রঃ বাসস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *