রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

মারিউপোল থিয়েটারে বিমান হামলা যুদ্ধাপরাধের শামিল : অ্যামেনেস্টি  

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার প্রকাশিত এক রিপোর্টে বলেছে, অবরুদ্ধ ইউক্রেনীয় শহর মারিউপোলে বেসামরিক লোকদের আশ্রয়স্থলে রাশিয়া  বিমান হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করেছে।  
অ্যামেনেস্টির ইউক্রেন শাখার প্রধান ওকসানা পোকালচুক এএফপি’কে বলেছেন, ‘এখন পর্যন্ত আমরা একটি কথিত যুদ্ধাপরাধের কথা বলছিলাম। এখন আমরা স্পষ্টভাবে বলতে পারি যে রাশিয়ার সশস্ত্র বাহিনীর দ্বারা সংঘটিত এটি ছিল একটি যুদ্ধাপরা।’
‘এ গুলো ছিল বড় ধরনের বিষ্ফোরণ। দু’টি ৫শ’ কিলোগ্রামের (১,১০০ পাউন্ড) বোমা’ বিমান থেকে ফেলা হয়েছিল উল্লেখ করে তিনি রাশিয়ান দাবি খারিজ করে দেন। রাশিয়া বলেছে, নগরীতে ইউক্রেনীয় রক্ষকদের মাধ্যমে থিয়েটারটিতে হামলা চালানো হয়েছে।
তবে গ্রুপটি বলেছে, প্রাথমিকভাবে যে মৃতের সংখ্যা ধারণা করা হয়েছিল, প্রকৃতপক্ষে তা আরো কম হতে পারে।
অ্যামেনেস্টি গত ১৬ মার্চের বিমান হামলা সম্পর্কে প্রাণে বেঁচে যাওয়া কয়েক ডজন লোক এবং প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছে এবং হামলার দৃশ্যের ছবি, ভিডিও এবং স্যাটেলাইট ইমেজ ও ধ্বংস হওয়া থিয়েটারের নকশা ও নথি সংগ্রহ করেছে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এই থিয়েটারটি বেসামরিক লোকদের আশ্রয়স্থলে পরিণত হয়্। মার্চের শুরু থেকে হাজার হাজার লোক উদ্ধারের আশায় এখানে জড়ো হয়।
স্বেচ্ছাসেবকরা তাদের খাদ্য, পানি এবং কম্বলের মতো প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান করছিল।
পেকালচুক বলেন, ‘মারিউপোলে অনেকগুলো সামরিক লক্ষ্যবস্তু ছিল। তারা স্পষ্টভাবে বেসামরিক লোকদের আশ্রয়স্থল বেছে নেয়।’ একটি ড্রোন এবং স্যাটেলাইট চিত্র থেকে রাশিয়ান কমান্ডারদের কাছে স্পষ্ট হয়ে উঠতো।

 সূত্রঃ বাসস 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *