বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

রাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৫৫.৩৪

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এই ইউনিটে পাশের হার ৫৫ দশমিক ৩৪ শতাংশ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বিশ্ববিদ্যালয়ের ডিন কমপ্লেক্সে থেকে ফলাফল প্রকাশ করেন।

এ সময় প্রো-ভিসি প্রফেসর মো: সুলতান-উল ইসলাম, প্রক্টর প্রফেসর মো: আসাবুল হক, জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে এবং এ ইউনিটের প্রধান সমন্বয়কারী সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক ইলিয়াস হোসেনসহ ইউনিটভুক্ত অনুষদসমূহের অধিকর্তা ও সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

ফল প্রকাশকালে উপাচার্য বলেন, গুণগত মানের প্রশ্ন তৈরি ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি নির্ভুল যাচাই-বাছাই শেষে সঠিক ফলাফল প্রকাশ করা এক মহাযজ্ঞ। সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতাকারী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এমনকি এ ফলাফলে মেধার সর্বোচ্চ মূল্যায়ন হয়েছে বলেও জানান উপাচার্য।

‘এ’ ইউনিটে ৫৫ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে গ্রুপ-১ এ পাশের হার ৪৮ দশমিক ৯০ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮২ দশমিক ৮০। গ্রুপ-২ এ পাশের হার ৫৯ দশমিক ৭৪ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৯২ দশমিক ৭৫। গ্রুপ-৩ এ পাশের হার ৬২ দশমিক ৩৩ ও সর্বোচ্চ নম্বর ৯৩ দশমিক ১৫। গ্রুপ-৪ এ পাশের হার ৫০ দশমিক ৩৯ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮৪ দশমিক ৬৫।

২০২১-২২ শিক্ষাবর্ষে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৬ জুলাই। পরীক্ষায় উপস্থিত ছিলেন ৬১ হাজার ৯০ জন শিক্ষার্থী। গড় উপস্থিতর হার ছিল ৯০ দশমিক ৮৬ শতাংশ।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল www.admission.ru.ac.bd- থেকে দেখা যাবে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *