শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

শাবনূর এর জন্মদিন আজ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

ঢালিউডের সবচেয়ে সফল নায়িকাদের একজন তিনি। অথচ ঝলমলে ক্যারিয়ারটা আলগোছে মলিন হয়ে গেলো, বুঝেও যেন বুঝলেন না; সময়ের সঙ্গে তাল মেলালেন না। যতদিনে বুঝলেন, ততদিনে বড্ড দেরি। তাই সিনেমাই ছেড়ে দেন। স্থায়ী হন দূর অস্ট্রেলিয়ার সিডনিতে। প্রথম দিকে স্বামী-সন্তান নিয়ে সুখেই ছিলেন। পরে সংসারে ভাঙন। এরপর থেকে একমাত্র ছেলে আর নিজের স্বজনদের ঘিরেই তার জীবন।

সে জীবন কেমন, তার নিয়মিত রেশ রাখেন সোশ্যাল হ্যান্ডেলেও। যা দেখে ভক্তরা হন উচ্ছ্বসিত। আবার মনের কোণে উঁকি দেয় অভিমানী আক্ষেপও। যাকে দেখার কথা বড় পর্দায় নানামাত্রিক চরিত্রে, তিনি কিনা শুধুই ফেসবুকে বন্দী! তবুও একেবারে বিস্মৃত হয়ে যাননি, এই সান্ত্বনা।

 

ঢাকা থেকে ৯ হাজার কিলোমিটার দূরের বাসিন্দা তিনি। সময়ের পাক্কা পাঁচ ঘণ্টা ব্যবধান। এত দূরে থাকলেও সাম্প্রতিক সময়ে তিনি সেই দূরত্ব যতটা সম্ভব কমিয়ে রাখার চেষ্টায় মশগুল। সেটা সোশ্যাল মিডিয়ায় ভর করেই। ফেসবুকে তার একটি অ্যাকাউন্ট আর পেজ রয়েছে। এগুলোতে নিয়মিত ছবি-ভিডিও পোস্ট করেন। ভক্তদের সঙ্গে বিনিময় করেন নিজের ভালোলাগার মুহূর্তগুলো। বাদ যায় না দেশের তারকাদের জন্ম-মৃত্যুতে স্মরণ প্রসঙ্গও। দূর পরবাসী হয়েও যেন প্রতিটি মুহূর্তে বুকের ভেতরে এক খণ্ড দেশকে ধারণ করেন।

দেশ ও দেশের মানুষের প্রতি তার টান-ভালোবাসা কেমন, তার গোটা কয়েক নজির ইতোপূর্বে দেখাও গেছে।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতি গেলেন অস্ট্রেলিয়া। তাদের খবর পেয়েও চুপ থাকলেন না নায়িকা। বন্ধুত্বপূর্ণ আড্ডায় মেতে ওঠেন। সেই মুহূর্ত আবার আনন্দে শেয়ারও করেন ফেসবুকের পাতায়।

 

প্রেক্ষাগৃহে তাকে সর্বশেষ দেখা গেছে ২০১৮ সালের জানুয়ারিতে। ‘পাগল মানুষ’ নামের সেই ছবিও অনেকদিন আগের। নির্মাণশৈলির ঘাটতি আর নায়িকার ফিটনেসহীনতার কারণে ছবিটি দর্শকের মন জয় করতে পারেনি।

হারিয়ে যাওয়ার পরও একাধিকবার পুরোদমে ফেরার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সময় আর নিজের সঙ্গে পেরে উঠলেন না। অনেকদিন ধরে তো দেশেও আসার ফুরসত পাচ্ছেন না। গত বছরের জন্মদিনটা দেশে এসে ভক্ত ও ইন্ডাস্ট্রির কাছের মানুষদের নিয়ে উদযাপন করবেন বলেছিলেন। এক বছর পেরিয়ে আরও এক জন্মদিন ক্যালেন্ডারে হাজির। তার এখনও ফেরা হয়নি।

shabnur inner 2পুত্র আইজান নেহানের সঙ্গে শাবনূর

 

শনিবার (১৭ ডিসেম্বর) এই নন্দিত নায়িকার জন্মদিন। শিরোনাম-ছবি দেখে ঢালিউডের পর্দা মাতানো সেই নায়িকার নাম আর কারও অজানা নয়। তবুও বলার জন্য বলা- তিনি শাবনূর।

১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে শাবনূরের জন্ম। তার আসল নাম কাজী শারমীন নাহিদ নুপুর। নির্মাতা এহতেশামুর রহমান চলচ্চিত্রের জন্য তাকে শাবনূর নামটি দিয়েছিলেন।

১৯৯৩ সালে ‘চাঁদনি রাতে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন শাবনূর। তবে ছবিটি সফলতা পায়নি। কিন্তু নিজের রূপ-অভিনয়শৈলিতে নজর কাড়তে ভুল করেননি তিনি। যার সুবাদে পরের বছরই নায়িকা হিসেবে জনপ্রিয়তা পেয়ে যান। এরপরের ইতিহাসটা সিনেমাপ্রেমী সব দর্শকের জানা।

এই জন্মদিনে কেমন পরিকল্পনা এঁকেছেন, সেটা জানা যায়নি। তবে সম্প্রতি দূর সিডনি থেকে খবর মিলেছে, নায়িকা ফের রূপালি পর্দায় ফেরার প্রস্তুতিতে উদগ্রীব হয়ে আছেন। খবর মিলছে, এরমধ্যেই ওজন কমিয়েছেন অনেক। তাই এই জন্মদিনে শাবনূর ভক্তরা বাড়তি প্রত্যাশা করতেই পারেন প্রিয় নায়িকার কাছ থেকে; শুভদিনে বার্তা পাঠাবেন, ‘আমি আসছি, তোমরা তৈরি তো!’

অস্ট্রেলিয়ায় শাবনূরঅস্ট্রেলিয়ায় শাবনূর

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *