বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

বিশ্বকাপ ট্রফিটা নিয়েই ঘুমিয়ে পড়েছেন লিওনেল মেসি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

অধরা বিশ্বকাপটা তো অবশেষে ধরা দিয়েছে! এখন এই বিশ্বকাপ নিয়ে নাচা হবে, খাওয়া হবে। হবে ঘুমও। এই বিশ্বকাপ ট্রফিটা এখন হয়ে উঠবে নিত্যদিনের সঙ্গী।

 

আপাতত লিওনেল মেসিকে দেখে সেটাই মনে হচ্ছে। কাতার থেকে বিশ্বকাপ জয় করে এরই মধ্যে দেশে ফিরে গেছেন বিশ্বজয়ী আর্জেন্টিনা দল। বুয়েন্স আয়ার্সে বিমান থেকে নামার পর অভাবনীয় অভ্যর্থনার মধ্য দিয়ে যেতে হয়েছে আর্জেন্টিনা দলকে। বিমান বন্দর থেকে প্লাজা ডি লা রিপাবলিকায় অবস্থিত ঐতিহাসিক মনুমেন্ট ওবেলিসকের চত্ত্বরে যোগ দিতে হয়েছে বিজয় উদযাপনে।

 

বিশ্বকাপ ফাইনাল থেকে শুরু করে বিশাল ধকল গেছে মেসিদের শরীরের ওপর দিয়ে। টানা তিনদিন হয়তো ঘুমছাড়াই উৎসবের মধ্য দিয়ে কাটাতে হয়েছে। দোহা থেকে গতকাল সকালেই দেশের উদ্দেশ্যে বিমানে ওঠে মেসি এবং তার বিশ্বজয়ী দল।

প্রথমে তারা পৌঁছে ইতালির রোমে। সেখান থেকে বুয়েন্স আয়ার্সে। আজ (মঙ্গলবার) ভোরের আলো ফোটার আগেই আর্জেন্টিনা দল পৌঁছে যায় দেশের মাটিতে। বিশ্বজয়ীদের বরণ করে নিতে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ।

ওবেলিসকে বিজয়ী উদযাপন শেষে মেসিদের বহনকারী বাস চলে যায় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনে। সেখান থেকে ফুটবলাররা ওঠেন তাদের জন্য নির্ধারিত হোটেলে।

দীর্ঘ বিমানভ্রমণ, উদযাপনের ক্লান্তি শেষে খানিক বিশ্রামের সুযোগ পেয়েই মেসির শরীর হেলে পড়ে বিছানায়। অধরা বিশ্বকাপ হাতের মুঠোয় আসার পর মেসি যেন সেটি ছাড়বেনই না। ঘুমানোর সময় সেটি তার নিজের কাছে থাকা ছাই।

সেই ট্রফিকে পাশে নিয়েই এক সময় ঘুমিয়ে পড়েছেন বিশ্বসেরা এই তারকা। মেসি নিজেই ট্রফি পাশে নিয়ে ঘুমানোর ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে বিছানায় প্রথমে রিল্যাক্স মুডে মেসি। এরপর দেখা গেলো শিরোপা পাশে নিয়েই এক সময় ঘুমিয়ে পড়েছেন তিনি।

তিনটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে লিখেছেন শুধু, ‘শুভ সকাল।’ ছবি পোস্টের পর মাত্র ৫০ মিনিটে ফেসবুকে এই ছবিতে লাইক পড়েছে প্রায় ৫ লাখ মানুষের। মন্তব্য করেছেন প্রায় দেড়লাখ এবং শেয়ার করেছেন প্রায় ১ লাখ ৫৫ হাজার মানুষ।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *