রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ

অস্ট্রেলিয়ার কাছেও বাংলাদেশের হার

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনকভাবে হারল বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হারের পর নিগার সুলতানা জ্যোতি বাহিনী অজিদের কাছে হেরেছে ৮ উইকেটে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সেন্ট জর্জ পার্কে বাংলাদেশের ১০৬ রানের জবাবে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। তারা জয় পায় ১০ বল হাতে রেখে। অজিদের হয়ে ব্যাট হাতে ম্যাগ লেনিং ৪৮, অ্যালিসা হিলি ৩৭ ও গার্ডনার ১৯ রান করেন। বেথ মুনি করেন ২ রান। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন মারুফা ও স্বর্ণা।

এর আগে নির্ধারিত ওভার শেষে ১০৬ রান করে বাংলাদেশ। অজিদের বিপক্ষে শুরু থেকেই ধুঁকতে শুরু করে জ্যোতি বাহিনী। ১১ রানের মাথায় তারা হারিয়ে ফেলে ২ উইকেট। ১ রানে শামিমা সুলতানা ও ৭ রানে বিদায় নেন মুর্শিদা খাতুন। এরপর রানের চাকা ধীর হয়ে যায় লাল সবুজের প্রতিনিধিদের। সঙ্গে চলতে থাকে উইকেটের মিছিল। দলের বিপর্যয়ে একাই লড়াই করতে থাকেন জ্যোতি।

 

সোবহানা মোস্তারি ১৭ বলে ৭ রান করে আউট হন ওয়েরহ্যামের ওভারে। ৮৬ রানের মাথায় বিদায় নেন দ্বিতীয় সর্বোচ্চ ২৭ বল ফেস করা স্বর্ণা। তাতে তিনি করেন ১২ রান। এরপর নিগার সুলতানা আউট হলে থমকে যায় টাইগ্রেসদের ইনিংস। ৫০ বলে নিগার করেন ৫৭ রান। তার ইনিংসে ছিল ৭টি চার ও একটি ছয়।

বাকিদের মধ্যে নাহিদা আক্তার ৬, রুমানা আহমেদ ৪, রিতু মনি ৩ ও মারুফা আক্তার ১ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন ওয়েরহ্যাম। ২টি উইকেট পান ডারসি ব্রাউন। একটি করে উইকেট নেন মেগান ও গার্ডনার। নিজেদের পরের ম্যাচে আগামী শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ১০৭/৭ (শামিমা ১, মুর্শিদা ৭, সোবহানা ৭, নিগার ৫৭, স্বর্ণা ১২, রুমানা ৪, রিতু ৩*, নাহিদা ৬, মারুফা ১*; শুট ৪-০-২১-১, ব্রাউন ৪-০-২৩-২, গার্ডনার ৪-০-১৭-১, কিং ৩-০-২১-০, পেরি ১-০-৪-০, ওয়েরহ্যাম ৪-০-২০-৩)

অস্ট্রেলিয়া নারী দল: ১৮.২ ওভারে ১১১/২ (হিলি ৩৭, মুনি ২, ল্যানিং ৪৮*, গার্ডনার ১৯*; মারুফা ৪-০-১৯-১, সালমা ২.২-০-১৯-০, নাহিদা ৪-০-৩২-০, ফাহিমা ২-০-১১-০, রিতু ২-০-৯-০)

ফল: অস্ট্রেলিয়া নারী দল ৮ উইকেটে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: জর্জিয়া ওয়েরহ্যাম

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *