সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

৪৫ বছর পর ঢাকায় ফের দূতাবাস খুলল আর্জেন্টিনা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

আর্জেন্টিনা সরকার ৪৫ বছর পর, আজ ঢাকায় দেশটির দূতাবাস পুনরায় খুলেছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভৌগলিক কৌশলগত অবস্থানের পাশাপাশি, অর্থনৈতিকভাবে টেকসই একটি বিশাল অভ্যন্তরীণ বাজারের গুরুত্ব  বিবেচনায় নিয়ে, বুয়েন্স এয়ার্স বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে চাইছে। 
সফররত আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনা মন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো রাজধানীর বনানীতে আর্জেন্টিনার নতুন দূতাবাস উদ্বোধন করেন। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও বিপুল সংখ্যক সাংবাদকর্মী উপস্থিত ছিলেন।

 


আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা বাংলাদেশ ও আর্জেন্টিনার সম্পর্ক উন্নয়নের প্রথম ধাপ।’ সর্বশেষ ফিফা বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা ফুটবল দলকে ব্যাপকভাবে সমর্থন দেয়ায় তিনি তার দেশের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময়ে শাহরিয়ার আলম বলেন, ‘এটি আমাদের দুই দেশের জন্য এক আনন্দঘন মূহুর্ত।’ আর্জেন্টিনার ফুটবলের প্রতি বাংলাদেশী জনগণের ভালবাসার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে শুধুমাত্র কূটনৈতিক সম্পর্কই নয়, একটি আবেগের সম্পর্কও বিদ্যমান’।
১৯৭৮ সালে বাংলাদেশের তৎকালীন ক্ষমতাসীন সামরিক জান্তা সরকার আর্জেন্টিনার ঢাকাস্থ দূতাবাস বন্ধ করে দিয়েছিল। এরপর থেকে, আর্জেন্টিনায় ভ্রমণের জন্য ভিসার মতো কূটনৈতিক কার্যক্রমগুলো ভারতের দিল্লীতে অবস্থিত আর্জেন্টিনার দূতাবাস থেকে করা হতো।
আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনা কাজে লাগাতে চায়, বিশেষত বাণিজ্য ক্ষেত্রে। বাংলাদেশে বহুমুখী বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে। ক্যাফিয়েরো ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট অ্যাবার্তো ফার্নান্দেজ স্বাক্ষরিত আর্জেন্টিনার ডিক্রিতে বলা হয়, ‘আর্জেন্টিনা রাজনৈতিক, কৌশলগত ও বাণিজ্যিক কারনে দেশের পররাষ্ট্র নীতি-নির্দেশনা অনুযায়ী, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশে পুনরায় দূতাবাস খোলাকে সুবিধাজনক ও উপযুক্ত বিবেচনা করছে’।
মিশনটি উদ্বোধনের পর, রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেনের সাথে সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তাদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু নিয়ে আলোচনা হয়।  
এরপর,  দু’দেশের মধ্যে কয়েকটি চুক্তিতে স্বাক্ষরের কথা রয়েছে তাদের।  চুক্তি স্বাক্ষরশেষে,  আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রীর সম্মানে মোমেন একটি নৈশ্যভোজেরও আয়োজন  করেছেন। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সরকারি সফরে আজ সকালে বাংলাদেশে পৌঁছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিআইপি লাউঞ্জে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।
মঙ্গলবার, আর্জেন্টিনার মন্ত্রী ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। এছাড়াও তিনি এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করবেন। ক্যাফিয়েরো বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথেও সাক্ষাৎ করবেন।
গত ফুটবল বিশ্বকাপে বাংলাদেশী সমর্থকরা আর্জেন্টিনা দলকে যেবাবে সমর্থন দিয়েছিল ও দলটির প্রতি যে ব্যাপক ভালবাসা ও উন্মাদনা দেখিয়েছিল- তার পরিপ্রেক্ষিতে আজেন্টিনার মন্ত্রী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শনেও  যাবেন।

 

 


আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই দূতাবাস ও এর কনস্যুলার সেকশন পুনরায় খোলার মাধ্যমে বুয়েন্স এয়ার্স দুদেশের মধ্যেকার এই দ্বিপক্ষীয় সম্পর্কে, মূলত বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে চায়। কারণ এখানে বহুমুখী বাণিজ্যের ব্যাপক সুযোগ রয়েছে।
দক্ষিণ আমেরিকার দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে এটাই প্রথম সফর।
২০২২ সালে আর্জেন্টিনার সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৭৬৫ মিলিয়ন মার্কিন ডলার। সূত্রঃ বাসস

 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *